Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কার সই কে করেছে? বিধানসভার নেতা নির্বাচন ঘিরে ফাটল চওড়া হচ্ছে তৃণমূলে?

কার সই কে করেছে? বিধানসভার নেতা নির্বাচন ঘিরে ফাটল চওড়া হচ্ছে তৃণমূলে?

Online Desk মে 30, 2026
sovan-deb.jpg

ওঙ্কার ডেস্ক: বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম মনোনীত করেছে তৃণমূল কংগ্রেস। সেই প্রস্তাবে বিধায়কদের সই নিয়ে জটিলতার মুখে ঘাসফুল শিবির। অভিযোগ, যে বৈঠক থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে সর্বসম্মতিক্রমে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করা হয়েছে সেই বৈঠকে উপস্থিত না থাকলেও সই রয়েছে একাধিক তৃণমূল বিধায়কের। আর যা নিয়ে সিআইডি তদন্ত শুরু করতে বিস্ফোরক ঘটনা সামনে এসেছে। সই নকল করার অভিযোগ উঠেছে।

ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম দাবি করেন, ‘সিআইডি আধিকারিকরা আমার কাছে জানতে চান ৬ মে আমি কোথায় ছিলাম। আমি জানাই, ওই দিন আমি ভাঙড়ে বাড়িতেই ছিলাম। মিটিংয়ের যে সই আমায় দেখানো হয় তা আমি করিনি। ভোট-পরবর্তী হিংসার কারণে আমি ওই দিন বাড়িতেই ছিলাম।’ উল্লেখ্য, সই কাণ্ডের তদন্তে বৃহস্পতিবার রাতে চৌরঙ্গীর নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা। ডোমজুড়ের তাপস মাইতির বাড়িতেও যান তদন্তকারীরা। বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার কাছেও যান সই যাচাই করতে। তবে তাপস মাইতি জানান, প্রস্তাবে সইটি তাঁর। সিআইডি সূত্রে জানা গিয়েছে, শপথ গ্রহণের দিন চন্দ্রনাথ বাংলায় সই করেছিলেন। কিন্তু বিরোধী দলনেতা নির্বাচনের সমর্থনপত্রে তাঁর সই রয়েছে ইংরেজিতে।

যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘আমি যে কোনও ধরণের বেআইনি কাজের বিরুদ্ধে। আমরা কাউকে দিয়ে জোর করে সই করাইনি। কে লিখেছে জানি না। তবে বাহারুল ওই সইটি দেখে বলেছেন ওটা ওঁর সই নয়।’

Post Views: 64

Continue Reading

Previous: সোমেই প্রকাশিত হতে চলেছে গোটা মন্ত্রীসভা, অর্থ থাকতে চলেছে মুখ্যমন্ত্রীর হাতে
Next: শনিবার দুপুরে অভিষেকের বাড়িতে সিআইডি!

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.