Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বেলা ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩৯.৯৭ শতাংশ

বেলা ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩৯.৯৭ শতাংশ

Online Desk এপ্রিল 29, 2026
voter.jpg

ওঙ্কার ডেস্ক: বেলা ১১টা পর্যন্ত দ্বিতীয় দফাতে রাজ্যের সাত জেলার ১৪২ আসনের সম্মিলিত ভোটের হার ৩৯.৯৭ শতাংশ। বুধবার কমিশনের তরফে এই তথ্য জানানো হয়েছে। ভোট শুরু হয়েছে এদিন সকাল ৭টায়। তার চার ঘণ্টা পর প্রকাশিত তথ্য অনুযায়ী, হুগলিতে ভোট পড়েছে ৪৩.১২ শতাংশ, হাওড়ায় ৩৯.৪৫ শতাংশ, কলকাতা উত্তরে ৩৮.৩৯ শতাংশ, কলকাতা দক্ষিণে ভোট পড়েছে ৩৬.৭৮ শতাংশ, নদিয়ায় ৪০.৩৪ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৩৮.৪৩ শতাংশ, পূর্ব বর্ধমানে ৪৪.৫০ শতাংশ এবং দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়েছে ৩৭.৯২ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানের গলসিতে। এই বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৮৬ শতাংশ।

দ্বিতীয় দফায় যে ভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করছে তাতে প্রথম দফার মতো রেকর্ড ভোটদান হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। গত ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ হয়। বেশকিছু জায়গায় বিক্ষিপ্ত গোলমালের খবর পাওয়া গেলেও মোটের উপর নির্বিঘ্নে মিটেছে ভোট গ্রহণ। দ্বিতীয় দফাতেও বেশ কিছু জায়গায় গোলমালের খবর পাওয়া গিয়েছে, তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বেশ কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিন বিকল হয়ে যাওয়ায় ভোটাররা বিক্ষোভ দেখায়।

বুধবার ভোটগ্রহণের সময় কাঁচরাপাড়া পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলারের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসার খবর সামনে আসে। কাউন্সিলার কল্যাণ কর বুথের একশো মিটার মধ্যে দাঁড়ানোয় আপত্তি করেন বিজেপি প্রার্থী। তা নিয়েই বচসা শুরু হয়। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Post Views: 68

Continue Reading

Previous: ভোটের মাঝেই মেয়ের স্মৃতিচারণে কালীগঞ্জের সিপিএম প্রার্থী তামান্নার মা
Next: নওশাদকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান তৃণমূল কর্মীদের! তেড়ে গেলেন বিদায়ী বিধায়ক

সম্পর্কিত গল্প

20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026
akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026

You may have missed

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.