Skip to content
জুন 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নওশাদকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান তৃণমূল কর্মীদের! তেড়ে গেলেন বিদায়ী বিধায়ক

নওশাদকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান তৃণমূল কর্মীদের! তেড়ে গেলেন বিদায়ী বিধায়ক

Online Desk এপ্রিল 29, 2026
nawshad.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের যতগুলি উত্তেজনাপ্রবণ আসন রয়েছে তার মধ্যে অন্যতম দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় বিধানসভা কেন্দ্র। নির্বাচনী উত্তাপের কার্বনে এই কেন্দ্র সর্বদা শিরোনামে থাকে। দ্বিতীয় দফার নির্বাচনের দিন বুধবার উত্তপ্ত হয়ে উঠল আবার ভাঙড় বিধানসভা কেন্দ্র। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি বুধবার এই কেন্দ্রে যাওয়ার পর তাঁকে ঘিরে জয় বাংলা স্লোগান দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পাল্টা তাঁদের দিকে তেড়ে যান তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হতে শুরু করে এই এলাকা। ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলের রঘুনাথপুরে নওশাদ সিদ্দিক্কি পৌঁছতেই তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন জোড়াফুল শিবিরের কর্মীরা। আইএসএফ কর্মীরাও পাল্টা স্লোগান দিতে থাকে। উভয় পক্ষ এক সময় হাতাহাতিতে জড়ায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে পৌঁছয়। লাঠিচার্জ করতে বাধ্য হন জওয়ানরা। এদিনের ঘটনার পর ভাঙড়ের বিদায়ী বিধায়ককে আক্রমণ করেছেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা । তিনি নওশাদকে ‘বদ্ধ পাগল’ কটাক্ষ করেছেন। শওকতের কথায়, ‘বদ্ধ পাগল। ওর আচার আচরণ সুস্থ মানুষের মতো নয়।’

উত্তেজনা ও গোলমাল সত্ত্বেও ভাঙড়ে থেমে নেই ভোটগ্রহণ পর্ব। কমিশনের দেওয়া তথ্য অনুসারে ভাঙড় বিধানসভা কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৪.২৮ শতাংশ। উল্লেখ্য, দ্বিতীয় দফায় সাত জেলার ১৪২ আসনে ভোট গ্রহণ চলছে বুধবার। এই নির্বাচনে ভাঙড় বিধানসভা কেন্দ্রে নজর রয়েছে সবার। কারণ ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা করে ভাঙড় আসনটিতে জয়লাভ করে। একমাত্র ওই কেন্দ্রটিতে জয়ী হয় আইএসএফ। এবারে সেই কেন্দ্র নওশাদ সিদ্দিকির হাতে থাকে নাকি তৃণমূলের দিকে যায়, তা নিয়ে মানুষের কৌতুহল রয়েছে। যদিও শেষ রায় জানা যাবে আগামী ৪ মে ফল ঘোষণার পর।

Post Views: 67

Continue Reading

Previous: বেলা ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩৯.৯৭ শতাংশ
Next: দ্বিতীয় দফায় ফের জগদ্দল থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! আতঙ্ক গোটা এলাকায়

সম্পর্কিত গল্প

FIR.jpg

পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে বসতে পারেন ফিরহাদ!

Online Desk জুন 19, 2026
manish-gupta.jpg

পরিচারিকাকে কাজ থেকে বাদ দিতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছিলেন চিকিৎসক, দিল্লিকাণ্ডের তদন্তে আরও তথ্য সামনে

Online Desk জুন 19, 2026
lebanon.jpg

লেবাননে ইজরায়েলের রাতভর বিমান হামলা, নিহত ১৬

Online Desk জুন 19, 2026

You may have missed

FIR.jpg

পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে বসতে পারেন ফিরহাদ!

Online Desk জুন 19, 2026
manish-gupta.jpg

পরিচারিকাকে কাজ থেকে বাদ দিতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছিলেন চিকিৎসক, দিল্লিকাণ্ডের তদন্তে আরও তথ্য সামনে

Online Desk জুন 19, 2026
lebanon.jpg

লেবাননে ইজরায়েলের রাতভর বিমান হামলা, নিহত ১৬

Online Desk জুন 19, 2026
JYOTI.jpg

দলের যাবতীয় পদ ছাড়লেন দিদির প্রিয় জ্যোতিপ্রিয় মল্লিক

Online Desk জুন 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.