Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দ্বিতীয় দফায় ফের জগদ্দল থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! আতঙ্ক গোটা এলাকায়

দ্বিতীয় দফায় ফের জগদ্দল থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! আতঙ্ক গোটা এলাকায়

Online Desk এপ্রিল 29, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় দফা ভোটের দিন সকালবেলা জগদ্দল থেকে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র! যা নিয়ে গোটা এলাকায় শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা। ঘটনাটি ঘটেছে, জগদ্দলের কাছে পানপুরের ৩৪ নম্বর বুথে। খবর পাওয়া মত ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয় তৎপরতা। পুলিশের দ্রুত পদক্ষেপে সম্ভাব্য অশান্তি এড়ানো গিয়েছে বলে জানা গেছে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, জগদ্দল বিধানসভার পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলে বুথের একদম পাশ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। কে বা কারা অস্ত্রটি সেখানে রেখে গিয়েছিল এবং উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। বুথের আশপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, টহলও বাড়ানো হয়েছে। ঘটনার খবর চাউর হতেই ঘটনাস্থলে পৌঁছন জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার। তাঁর দাবি, প্রতিপক্ষ তৃণমূলের দুষ্কৃতিরা সাধারণ মানুষদের মনে ভয় সঞ্চার করতেই আগ্নেয়আস্ত্র রেখেছেন। তাঁর সঙ্গে তিনি আরও জানান, সকাল থেকেই বুথগুলোতে লম্বা লাইন- ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য। কেন্দ্রীয় বাহিনীও দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলে তিনি মন্তব্য করেন।
প্রসঙ্গত, এর আগে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময়েও এই একই জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। বর্তমানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় এলাকায় উপস্থিত রয়েছে ফরেন্সিক টিম। আগ্নেয়াস্ত্র গুলিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। বুথে যেন কোনওভাবেই বিশৃঙ্খলা না ছড়ায়, সেই কারনে বাড়ানো হয়েছে নিরাপত্তা বেষ্টনী।

Post Views: 61

Continue Reading

Previous: নওশাদকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান তৃণমূল কর্মীদের! তেড়ে গেলেন বিদায়ী বিধায়ক
Next: বেলা বাড়তেই অগ্নিগর্ভ বেহালা! তৃণমূল কর্মীদের ওপর কেন্দ্রীয় বাহিনীর মারের অভিযোগ

সম্পর্কিত গল্প

Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
Mamata.jpg

অভিজ্ঞতায় আস্থা, দুঃসময়ে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

Online Desk জুন 17, 2026
HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026

You may have missed

accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026
Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
Mamata.jpg

অভিজ্ঞতায় আস্থা, দুঃসময়ে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

Online Desk জুন 17, 2026
HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.