Skip to content
মে 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘দম থাকলে গোটা দিল্লিকে নিয়ে আসুন!’ ফলতা পুনর্নির্বাচন নিয়ে কেন্দ্রকে হুঙ্কার অভিষেকের

‘দম থাকলে গোটা দিল্লিকে নিয়ে আসুন!’ ফলতা পুনর্নির্বাচন নিয়ে কেন্দ্রকে হুঙ্কার অভিষেকের

Online Desk মে 3, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: আগামী কয়েক ঘণ্টার মধ্যে বঙ্গের ২৯৩ টি কেন্দ্রে জনমত প্রকাশিত হতে চলছে। পুনর্নির্বাচনের একমাত্র কেন্দ্র ফলতা বাদে প্রকাশিত হবে ফল। এইবার সেই ইস্যুতে তৃণমূলের সেকেন্ড-ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগল বিজেপি। তাদের খোঁচা, ‘ডায়মন্ড হারবার মডেল ধুলিস্মাৎ’ হয়ে গিয়েছে। এ বার সেই খোঁচার পাল্টা জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঙ্কার, ডায়মন্ড হারবার মডেল কালিমালিপ্ত করতে ১০ জন্মও যথেষ্ট নয়। একই সঙ্গে মুখ্য নির্বাচনী অফিসার কে তোপ দেগে ‘কেন্দ্রীয়’ সরকারের দালাল বলে বলেন।
প্রসঙ্গত, হাতে আর মাত্র কয়েক ঘণ্টা আর তার পরেই প্রকাশিত হবে বঙ্গের জনমত। তবে এরই মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা আসন নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে নির্বাচন কমিশন গতকাল শনিবার রাতে ওই আসনের ভোট বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। ফলে আগামীকাল ২৯৪টির মধ্যে ২৯৩টি আসনের ফল প্রকাশ করা হবে। অভিযোগ উঠেছিল, সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে বিজেপি বাদে ইভিএমের সমস্ত বোতামে কাল টেপ দেওয়া ছিল। সেই নিয়ে বিতর্ক দানা বাঁধে। ভোটের দিন সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসার দুপুর ১টায় জানান, টেপ তুলে দেওয়া হয়েছে। কিন্তু তত ক্ষণে ওই বুথগুলিতে প্রায় ৫৮ শতাংশ ভোট পড়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। ফলে ওই বুথগুলির ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। এর পরেই ফলতার বেশ কয়েকটি বুথে পুনর্নির্বাচনের আবেদন জানানো হয়। পরিস্থিতি খতিয়ে দেখে পুনর্নির্বাচন সংক্রান্ত রিপোর্ট দিল্লিতে পাঠান সুব্রত। সূত্রের খবর, সেই রিপোর্টে বিশেষ করে উল্লেখ ছিল ফলতার নাম। কমিশনের কাছে পাঠানো প্রস্তাবে সুব্রত জানান, ফলতার প্রায় ৩০টি বুথে পুনর্নির্বাচন করানো হোক। তবে শনিবার কমিশন জানিয়ে দিল, আলাদা করে কোনও বুথে নয়, গোটা ফলতা বিধানসভাতেই নতুন করে ভোটগ্রহণ হবে ২১ মে। ফলাফল ঘোষণা হবে ২৪ মে। আর তার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Post Views: 83

Continue Reading

Previous: ফলতায় সব বুথে পুনর্নির্বাচনের নির্দেশ, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
Next: সংঘাত না কূটনীতি, সিদ্ধান্ত এখন ওয়াশিংটনের হাতে; আমেরিকাকে কড়া বার্তা ইরানের

সম্পর্কিত গল্প

1751534526_kasba.jpg

এক বছরের মধ্যেই কসবা গণধর্ষণ মামলার বিচার শুরু, আদালতে পেশ গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রমাণ

Online Desk মে 3, 2026
Screenshot_20260503_165457_Chrome.jpg

কালীঘাট থানায় ফের ওসি বদলি, ২৪ ঘণ্টার মধ্যেই সরানো হল চামেলি মুখোপাধ্যায়কে

Online Desk মে 3, 2026
Untitled.png

ভোট গণনায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করবে না নির্বাচন কমিশন, না মানলে খোয়া যাবে চাকরি!

Online Desk মে 3, 2026

You may have missed

1751534526_kasba.jpg

এক বছরের মধ্যেই কসবা গণধর্ষণ মামলার বিচার শুরু, আদালতে পেশ গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রমাণ

Online Desk মে 3, 2026
Screenshot_20260503_165457_Chrome.jpg

কালীঘাট থানায় ফের ওসি বদলি, ২৪ ঘণ্টার মধ্যেই সরানো হল চামেলি মুখোপাধ্যায়কে

Online Desk মে 3, 2026
Untitled.png

ভোট গণনায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করবে না নির্বাচন কমিশন, না মানলে খোয়া যাবে চাকরি!

Online Desk মে 3, 2026
Air-India-Retrofitted-A320-neo.jpeg

জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা, দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ভাড়া বাড়াল এয়ার ইন্ডিয়া

Online Desk মে 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.