Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চলে গেলেন বিলিয়ার্ডস তারকা মনোজ কোঠারি

চলে গেলেন বিলিয়ার্ডস তারকা মনোজ কোঠারি

Online Desk জানুয়ারি 6, 2026
Manoj.jpg

স্পোর্টস ডেস্ক : বছরের শুরুতেই বিয়োগান্ত সুর নেমে এল ক্রীড়াক্ষেত্রে। বাংলা তথা ভারতীয় ক্রীড়া জগতে নক্ষত্র পতন। প্রয়াত বিলিয়ার্ডসের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন মনোজ কোঠারি। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। ১০ দিন আগে চেন্নাইতে তাঁর লিভার প্রতিস্থাপন করা হয়েছিল। টালিগঞ্জের বাসিন্দা মনোজ কোঠারি ১৯৯০ সালে বিশ্ব বিলিয়ার্ডসে চ্যাম্পিয়ন হয়েছিলেন। পরবর্তীকালে তাঁর ছেলে সৌরভ কোঠারিও দু -দুবার বিলিয়ার্ডসে বিশ্ব চ্যাম্পিয়ন হন।

মনোজই ছিলেন ছেলের কোচ। এর মধ্যে চলতি মরশুমেই পঙ্কজ আডবানীকে হারিয়ে আইবিএসএফ ওয়ার্ল্ড কাপ জয়ের কৃতিত্ব রয়েছে সৌরভের। মনোজ কোঠারি শুধু সৌরভের কোচই নন, তিনি ভারতীয় কিউ স্পোর্টস টিমের কোচিং করেছেন দীর্ঘ কয়েক দশক ধরে। বাবা এবং ছেলে আদতে দ্রোণাচার্য অর্জুন একই সঙ্গে।২০০৫সালে পেয়েছিলেন কেন্দ্রীয় সরকারের ‘ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড’। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে দিয়েছে ক্রীড়াগুরু সম্মানও। ২০২৪সালে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব তাঁকে লাইফটাইম অ্যাচিভমেন্ট দিয়ে সম্মানিত করেছিল। একই মঞ্চে সৌরভ পেয়েছিলেন বর্ষসেরা ক্রীড়াবিদের সম্মান আর তাঁর মা নীতা কোঠারিকে দেওয়া হয়েছিল বিশেষ সম্মান। মনোজ কোঠারির স্ত্রী বিলিয়ার্ডসে রাজ্য চ্যাম্পিয়ন, বাংলার হয়ে একাধিকবার জাতীয় স্তরে অংশ নিয়েছেন।

Post Views: 135

Continue Reading

Previous: স্বল্পদৈর্ঘ্যের ছবি “কারুবাসনা”, কুমোরটুলির গল্প নিয়ে ভিন্নতর জীবনের অন্বেষণ !
Next: ভারতে বিশ্বকাপ খেলতে না এলে চাপে পড়বে বাংলাদেশই

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.