Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মৃত্যুপুরী আনন্দপুর, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার আরও ৪ দেহাংশ

মৃত্যুপুরী আনন্দপুর, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার আরও ৪ দেহাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
anandapur.jpg

ওঙ্কার ডেস্কঃ আনন্দপুরের ঘটনার পর পাঁচদিন কেটে গিয়েছে। এখনও আনন্দপুর নাজিরাবাদের অগ্নিদগ্ধ দুই গুদামে চলছে অনুসন্ধানের কাজ। একের পর এক দেহাংশ উদ্ধার হচ্ছে ‘জতুগৃহ’ থেকে। ধ্বংসস্তূপ থেকে আরও চারটি দেহাংশের খোঁজ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। তবে এই মুহূর্তে পুলিশের কাছে বড় প্রশ্ন, ওইদিন রাতে ঠিক কতজন শ্রমিক উপস্থিতি ছিলেন ওই গুদামে!
দেহাংশ উদ্ধারের সংখ্যা ২৫ হলেও সেগুলি একই ব্যক্তির, নাকি আলাদা জনের, তা স্পষ্ট নয়। উদ্ধার হওয়া দেহাংশের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও পুলিশের তরফে কোনও কিছু নির্দিষ্ট করে বলা হয়নি। তবে দেহাংশগুলি কার এবং তাঁদের নাম-পরিচয় জানার জন্য ডিএনএ ম্যাপিংয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
মঙ্গলবার নরেন্দ্রপুরের এলাচি থেকে গ্রেপ্তার হন গুদাম এবং ডেকরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাস। বুধবার তাকে বারুইপুর আদালতে পেশ করার পর পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। সূত্রের খবর, পুলিশ মালিককে জেরা করে কারখানা ও গুদামের বিভিন্ন তথ্য জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনার দিন কারখানা ও গুদামের দায়িত্বে কারা ছিলেন। কতজন ছিলেন, এসব তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন।
জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডের উৎস হিসাবে ডেকরেটর সংস্থাকেই দেখানো হয়েছে। ডেকরেটর্স গুদামের পশ্চিম দিকের ৩ তলা বাড়ি থেকেই আগুনের উৎপত্তি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে খবর। অন্যদিকে, বুধবার রাত থেকেই নাজিরাবাদের ঘটনাস্থলে জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। তা বলবৎ থাকবে আগামী ৩০ মার্চ পর্যন্ত।

Post Views: 135

Continue Reading

Previous: ৩১ বছর পর বড় পর্দায় ফিরছে পুরনো জুটি, পরিচালক সমর্পণ সেনগুপ্তর নতুন ছবিতে দেখা যাবে কোন জুটিকে?
Next: ট্রাম্পের অনুরোধেই প্রবল শৈতপ্রবাহে যুদ্ধ থামিয়েছে রাশিয়া; ফের বিতর্কিত মন্তব্য মার্কিন প্রেসিডেন্টর

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.