Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ৩১ বছর পর বড় পর্দায় ফিরছে পুরনো জুটি, পরিচালক সমর্পণ সেনগুপ্তর নতুন ছবিতে দেখা যাবে কোন জুটিকে?

৩১ বছর পর বড় পর্দায় ফিরছে পুরনো জুটি, পরিচালক সমর্পণ সেনগুপ্তর নতুন ছবিতে দেখা যাবে কোন জুটিকে?

Online Desk জানুয়ারি 30, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: টলিপাড়ায় বদলাচ্ছে ছবির ঘরানা। বদল হচ্ছে ভাবনাও। ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে অন্য ধারার ছবি। বাস্তবের সঙ্গে মিল রেখে তৈরি হচ্ছে একের পর এক নতুন বাংলা সিনেমা। এবার তেমনই সমাজ, পরিবার ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েনকে কেন্দ্র করে আসছে নতুন বাংলা ছবি ‘প্রত্যাবর্তন’। শহুরে জীবনের দৌড়-ঝাপে হারিয়ে যাওয়া মানুষের বাস্তববোধের গল্প বলবেন পরিচালক সমর্পণ সেনগুপ্ত। আর এই ছবির মাধ্যমে প্রায় ৩১ বছর পরে আবারও ফিরছে অঞ্জন দত্ত-রূপা গঙ্গোপাধ্যায়ের জুটি।

ছবির কাহিনিতে দেখা যাবে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে বড় হওয়া এক চিকিৎসক পরিবারের গল্প। একটু ‘ভালো থাকা’র আশায় আর উন্নত ভবিষ্যতের জন্য স্ত্রী শালিনী ও তিন বছরের মেয়েকে নিয়ে মফস্বলের এক মেডিক্যাল কলেজের চাকরি ছেড়ে কলকাতায় চলে আসেন ডঃ দীপঙ্কর সান্যাল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের জীবনে গ্রাস করতে শুরু করে শহুরে সাফল্য, প্রতিপত্তি ও বিলাসিতার মোহ। এভাবেই কেটে যায় বহু বছর। অথচ সেই দৌড়ে পিছিয়ে পড়ে তাঁদের কিশোরী কন্যা দিশা। একাকিত্ব আর নিজের পরিচয় খোঁজার তাগিদে সে আশ্রয় নেয় সোশ্যাল মিডিয়ার জগতে। আর সেখান থেকেই শুরু হয় নতুন লড়াই। অঞ্জন দত্ত, রূপা গঙ্গোপাধ্যায় ছাড়াও এই ছবিতে দেখা যাবে শিলাজিৎ মজুমদার, অপরাজিতা আঢ্য, খরাজ মুখার্জি, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব তপাদার, দেবরঞ্জন নাগসহ একঝাঁক পরিচিত ও নতুন মুখ। নতুন শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করছেন মিষ্টু।
পরিচালকের কথায়, “এই গল্প কোনো একক পরিবারের নয়, আমাদের সময়ের গল্প। দ্রুত বদলে যাওয়া শহর, সাফল্যের দৌড়, সোশ্যাল মিডিয়ার ঝলকানি আর “ভালো থাকার” সংজ্ঞার ভেতরে হারিয়ে যাওয়া মানুষের গল্প বলবে।” আধুনিক শহুরে জীবনের বাস্তব চিত্র তুলে ধরাই এই ছবির মূল লক্ষ্য।

Post Views: 181

Continue Reading

Previous: টাক ডুমা ডুম ডুম, শুরু হলো শীত বিদায়ের ধুম…
Next: মৃত্যুপুরী আনন্দপুর, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার আরও ৪ দেহাংশ

সম্পর্কিত গল্প

cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026
srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজু মামলা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.