Skip to content
নভেম্বর 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • কালীঘাট অশান্তিতে এবার বিপাকে অভিষেক, সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের থানায়

কালীঘাট অশান্তিতে এবার বিপাকে অভিষেক, সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের থানায়

Online Desk নভেম্বর 8, 2026
New-Project-2026-11-08T135400.108.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের মধ্যরাতের অনুষ্ঠান ঘিরে কালীঘাটে ধুন্ধুমার। পুলিশকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ২ জন। ঘটনাকে কেন্দ্র করে কালীঘাট থানায় মোট ৪টি এফআইআর দায়ের হয়েছে। যার একটিতে নাম রয়েছে অভিষেকেরও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মধ্যরাতে অভিষেকের ৩৯তম জন্মদিন পালন করতে কালীঘাটে জড়ো হয়েছিলেন তৃণমূল কর্মীরা। রাত ২টো থেকে সাড়ে ৩টের মধ্যে তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি সমর্থকদের সংঘর্ষ বাধে বলে অভিযোগ। সেই সময় কর্তব্যরত এক পুলিশকর্মীকে চড় মারার অভিযোগ ওঠে। সেই ঘটনাতেই গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সঠিক কারণ ও বাকিদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

সূত্রের খবর, কালীঘাট থানায় মোট ৪টি এফআইআর হয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ নিজেই ২টি এফআইআর করেছে। তার মধ্যে একটিতে স্পষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। বাকি ২টি অভিযোগ এসেছে দুই পক্ষের তরফে। অভিষেকের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে একটি এফআইআর হয়েছে। পালটা বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিষেক-সহ বেশ কয়েকজনের নামে আরেকটি এফআইআর হয়েছে।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেননি ডায়মন্ড হারবারের সাংসদ।

গতকাল এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ায় কালীঘাট চত্বরে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার ভোর ২টো নাগাদ কালীঘাটের বাড়িতে হামলার অভিযোগে প্রতিবাদ জানান। অভিষেকের অভিযোগ, দু’দিন ধরে রেকি করার পর বিজেপির গুন্ডারা তাঁর বাড়ি ও অফিসে হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগে ইডি এবং সিবিআইয়ের তদন্তের মুখে রয়েছেন অভিষেকে। এই পরিস্থিতিতে ফের এই নতুন মামলায় তাঁর উপর আইনি চাপ আরও বাড়াল বলেই মনে করা হচ্ছে।

Continue Reading

Previous: কবিতা
Next: কবিতা

সম্পর্কিত গল্প

New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-2026-11-09T172236.499.webp

আদালতের চাপে নতি স্বীকার এসএসসির, চাকরি ফিরে পাচ্ছেন ৭৯ শিক্ষক

Online Desk নভেম্বর 9, 2026
1000405666.webp

কালীঘাটে পুলিশকে মারধরের অভিযোগে ‘জিরো টলারেন্স’, কাউকে রেয়াত নয়: মুখ্যমন্ত্রী

Online Desk নভেম্বর 9, 2026

You may have missed

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026
Rooftop-Spinach-Harvesting-Garden.png

বাড়ির ছাদে টবে চাষ করুন টাটকা পালংশাক – নিজের বাগানের সতেজ সবজিতে ভরে উঠুক মন!

Online Desk নভেম্বর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.