সুখের খেলা
শঙ্কর চট্টোপাধ্যায়
ঘুম ভাঙা সকালে তোমার আলুথালু বেশ,
ঘোরে থাকি সারাদিন, থেকে যায় রেশ।
বাসি মুখে চুমু খাই তোমার ঠোঁটে,
গলাটা জড়িয়ে আদর আমারও জোটে।
স্নান সেরে খোলা পিঠে ভেজা চুল ঝরে,
মন চায়, পেট ছুঁয়ে নামি গহ্বরে।
জলে ভেজা পিঠ-কোমড়, নিতম্ব-ঊরু,
হাঁটু গেড়ে ডুব দিই, সিক্ত হয় মরু।
শুষে নেয় জল ফোঁটা অবাধ্য জিভ,
মরা গাঙে জেগে ওঠে চেতনা সঞ্জীব।
জানলার কাঁচ ভেজে বৃষ্টির জলে,
ঘরে শুধু শরীরের উষ্ণ খেলা চলে।
সুখের সাগরে গোটা দিন কেটে যায়,
তোমা বুকে হীরে কুচি গোধূলি বেলায়।