সৃষ্টির বিন্দু থেকেই আলো খুঁজে নিতে হয়
অতসী চক্রবর্তী ঠাকুর
সৃষ্টির বিন্দু থেকেই আলো খুঁজে নিতে হয়
বিষন্নতা আর স্বপ্নের পথে জন্ম নেয় বৃষ্টিক্ণা
চোখে চোখ রেখে ভরসা করাই ভালো
বিদ্যুৎ গাঁথা পথে ঘনত্বের বুকে গান বাঁধে নিমাই
একটু তরলে পা ভিজলে ভাবনায় রং লাগে
ঢেউয়ের দেশে নীল নির্জনে আলো ছড়ায় রঙিন সুতোর সেলাই…
কিছু উল্লাস জেগে থাকে মিষ্টি মধুর সুখে
কিছু সময়ের শান্তি তপস্যা চরিত্রের দৃঢ়তায়
কিছু নিপুন খোদাই আনন্দ খুঁজে আনে ক্লান্ত বুকে