বিজ্ঞাপনের ছবি
পিয়ালী মুখার্জী সান্যাল
সেই কতোদিন ধরে আমি দাঁড়িয়ে আছি অনড় নিশ্চল হয়ে, অতি ব্যস্ত কর্মচঞ্চল এক রাজপথের ধারে।
আমি দিনের বেলা কখনো অবগাহন করি সূর্যের প্রখর তাপে, আবার কখনো বা প্রবল ঝড়ে বৃষ্টিতে।কেউ বোঝে না, কেউ জানে না আমারও আছে প্রাণ, আছে ভালো লাগা, আছে অনুভূতি।
আমিও মানুষের সুখে হাঁসি, দুঃখে কাঁদি। রাতের অন্ধকারে যখন দেখি মানুষের প্রাণ নিতে পিছপা হয় না মানুষই, শিউড়ে উঠি আমি, বাঁধা দিতে চেয়েও পারি না –
কারণ আমি এক নামী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের ছবি মাত্র, তাই শোনা যায় না আমার দীর্ঘশ্বাস।