নৈশভোজের নেমন্ত্রণ
ভক্ত গোপাল ভট্টাচার্য
দৈববাণী গুলি পাঠিয়ে দিও
নৈশ ভোজের নিমন্ত্রণে
সময়টা পেয়ে বসবে নতুন আকাশ
আমার শরীর পাবে নতুন পালক
ইমেল এড্রেসে, নাম পাঠিও
রাগে ভেজা হাসি মেশে সাগরে।
গর্তে পড়ে সাময়িক অচল হয়েছি
ভেবনা আমি একেবারে মরে গেছি
থাকবে না আমার চুলে রং লাগানো পালাগান
এখন পর্যন্ত অস্পষ্ট মানুষ,
নষ্ট ফাঁদের হাত সাফাই
তোমরা কি অন্য কিছু হতে চেয়েছিলে ।