যাকিছু ব্যক্তিগত
বিকাশরঞ্জন হালদার
বাড়িটার রঙচটা শরীরে
মিশে আছে তোমার হস্তক্ষেপ
খসে পড়ছে ইট পলেস্তারা
ঝরে গেছো তুমিও
একদিন!
খুঁজিনা তেমন করে আর
স্মৃতিচিহ্ন এলোমেলো
ভাসে
পুকুর পাড়ে মেহগনি গাছ
পাতার আড়ালে এসে বসে রাত
ক্ষয়াটে
শূন্যতার ভিতর থেকে যেন কোন
অনন্য পৃথিবী এসে উঁকি দিয়ে যায়
জগত – জীবন – নিয়মাবলী আর
যাকিচছু ব্যক্তিগত!