Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর শপথে আমন্ত্রণ বর্ষীয়ান বাম নেতা বিমান বসুকে

বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর শপথে আমন্ত্রণ বর্ষীয়ান বাম নেতা বিমান বসুকে

Online Desk মে 8, 2026
biman-basu.jpg

ওঙ্কার ডেস্ক: বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শপথ নেবেন শনিবার। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ ছাড়া বিজেপিশাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ওই অনুষ্ঠানে সামিল থাকবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানকে আড়ম্বরপূর্ণ ও জাঁকজকম করতে কোনও খামতি রাখছে না বিজেপি। সূত্রের খবর, একাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতাকে এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেই তালিকায় রয়েছেন বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসুও।

বিজেপির তরফে বিমান বসুকে আমন্ত্রণ জানানো হলেও তিনি ওই শপথ অনুষ্ঠানে থাকবেন কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। রাজনীতিবদদের আমন্ত্রণ জানানোর পাশাপাশি সাংস্কৃতিক জগতের বহু শিল্পীকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ব্রিগেডের মূল মঞ্চে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, বিজেপি সরকারের সেই মঞ্চে গান গাইতে পারেন ইমন চক্রবর্তী। প্রসঙ্গত, জাতীয় পুরস্কার জয়ী ইমন মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, সে সময় তাঁর ঘনিষ্ঠ ছিলেন। বহু সরকারি অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছিল। তৃণমূল সরকার যে ‘উন্নয়নের পাঁচালি’ গানের মাধ্যমে রাজ্যবাসীর কাছে তুলে ধরেছিল, সেই গানও গেয়ে ছিলেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও রীতি মেনে আমন্ত্রণ করা হতে পারে বলে খবর।

শুক্রবার বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছেন অমিত শাহ। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Post Views: 99

Continue Reading

Previous: সরে যাচ্ছেন সূর্য কুমার! তাঁর বদলে আসছেন শ্রেয়স?
Next: ‘তৃণমূলের সন্ত্রাসে খুন’ হয়েছেন যে সব বিজেপি কর্মী, শপথ অনুষ্ঠানে তাঁদের পরিবারকে আমন্ত্রণ

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.