Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বোলপুরে তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে সিআইডি

বোলপুরে তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে সিআইডি

Online Desk মে 29, 2026
C.jpg

ওঙ্কার ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতার রেজুলেশনে স্বাক্ষর নিয়ে জলঘোলা হচ্ছে। সেই আবহেই বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে সিআইডি। রাজ্যের বিরোধী দলনেতার রেজুলেশনে স্বাক্ষর আদৌ তাঁর কিনা, তা জানতে বোলপুরের নায়েক পাড়ার বাড়িতে পৌঁছন সিআইডি গোয়েন্দারা। তবে শুধু চন্দ্রনাথ সিনহা নন, সূত্রের খবর, চৌরঙ্গির তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, ক্যানিং পূর্বের বিধায়ক হারুল ইসলাম, বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়িতেও যান সিআইডি আধিকারিকরা।
বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা বলেন, “এই সব নাটক না করে মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু যেহেতু বিধানসভার সেক্রেটারি তিনি বিধায়কদের ডেকে বলতে পারতেন, বিরোধী দলনেতা হিসেবে আপনারা শোভনদেবকে চাইছেন কিনা। বা কতজন চাইছেন দেখতেই পারতেন। তালে এত সমস্যা হত না।’ তবে স্বাক্ষর করেছেন কিনা তা স্পষ্ট করে বলেননি চন্দ্রনাথ।
বাংলায় ভোট ফলাফলের পর বিরোধী দলের তকমা পেয়েছে তৃণমূল। ৬ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে নব নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক ডাকেন মমতা। সেই বৈঠকের পরেই সর্বসম্মতিক্রমে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম পেশ করে তৃণমূল কংগ্রেস। বিরোধী দলনেতার নামের সপক্ষে রেজোলিউশনে স্বাক্ষর নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারির দায়ের করা মামলার তদন্তে নামে সিআইডি। সেকারণেই জিজ্ঞাসাবাদের জন্য বিধায়কদের বাড়ি যাচ্ছেন সিআইডি আধিকারিকরা।

Post Views: 91

Continue Reading

Previous: ১২ পাতার ফর্মে নাভিশ্বাস আমজনতার! প্রয়োজনে ফর্মের সরলীকরণ হবে জানালেন অগ্নিমিত্রা
Next: ‘তৃণমূল বেশিদিন টিকবে না!’, বিস্ফোরক দাবি সুখেন্দু শেখর রায়ের

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.