Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • নোবেল বিতর্কে নয়া মোড়, নির্যাতিতা আসলে নোবেলের স্ত্রী, দাবি গায়কের আইনজীবীর

নোবেল বিতর্কে নয়া মোড়, নির্যাতিতা আসলে নোবেলের স্ত্রী, দাবি গায়কের আইনজীবীর

Online Desk মে 21, 2025
sdrt.png

ওঙ্কার ডেস্ক: ফের বিতর্ক জড়িয়েছেন ‘সারেগামাপা’ খ্যাত বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেলের। বর্তমানে এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। এই পরিস্থিতিতে আদালতে বিস্ফোরক দাবি করলেন গায়কের আইনজীবী। তাঁর দাবি, অভিযোগকারিণী তরুণী নাকি গায়কেরই স্ত্রী। ফলে আটকে রাখার কোনও প্রশ্নই নেই। নির্যাতিতা ভুল বোঝাবুঝির জেরে পুলিশের দ্বারস্থ হন বলেও আদালতে জানান নোবেলের আইনজীবী।
প্রসঙ্গত, সোমবার বাংলাদেশের এমার্জেন্সি নম্বরে ফোন করেন এক তরুণী। তিনি অভিযোগ করেন, গায়ক নোবেল বেশ কয়েকমাস ধরে তাঁকে আটকে রেখে ধর্ষণ করেছে। ফোনও কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন। বিষয়টা জানামাত্রই নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় নোবেলকে। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়। বর্তমানে, নোবেলের আইনজীবী জানিয়েছেন, অভিযোগকারিণী তরুণী নাকি গায়কেরই স্ত্রী। ভুল বোঝাবুঝির জন্যই মামলা করেছেন। এমনকি নির্যাতিতা চার মাসের অন্ত্বঃসত্ত্বা বলেও জানান আদালতে। আইনজীবী জানান, নোবেল এখনও স্ত্রীর সঙ্গে সংসার করতে চান।
এই বিষয়টা শোনার পরই কাবিননামা দেখতে চান বিচারক। কিন্তু তা দেখাতে পারেননি নোবেলের আইনজীবী। তাঁর যুক্তি, তাড়াহুড়োর কারণে ভুলে গিয়েছেন। যদিও এবিষয়ে নির্যাতিতার তরফেও কোনও বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, আট মাস আগেই নেশামুক্তি কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন গায়ক। পূর্বে গায়কের প্রথম স্ত্রীকে নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল।

Post Views: 355

Continue Reading

Previous: মাছির উপদ্রবে অতিষ্ঠ জলপাইগুড়ি , মাছি বাহিত রোগে আক্রান্ত ১৫ জন
Next: “ভাত খেয়ে নিই, তারপর কথা বলবো” ! সবার চোখকে ধোকা দিয়ে চম্পট দিল চোর

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.