Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ধর্মেন্দ্র, এখন কেমন আছেন অভিনেতা?

হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ধর্মেন্দ্র, এখন কেমন আছেন অভিনেতা?

Online Desk নভেম্বর 13, 2025
fdc.png

ওঙ্কার ডেস্ক: বুধবার সকালেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর বাড়ি ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর পরিবার থেকে অনুরাগী মহল। ধর্মেন্দ্র বাড়ি ফেরার পর তাঁর স্বাস্থ্য নিয়ে এবার মুখ খুললেন হেমা মালিনী।
এদিন ধর্মেন্দ্র কেমন আছেন তা বলতে গিয়ে হেমা বলেন, “এটা আমার ও আমাদের পরিবারের জন্যও অত্যন্ত কঠিন সময়। ধর্মেন্দ্রর সন্তানরাও খুবই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। তবে উনি যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এতে আমি অনেকটা নিশ্চিন্ত হতে পেরেছি। একের পর এক বিনিদ্র রাত কেটেছে আমাদের। এখন তাঁর কাছে পরিবার ও প্রিয়জনদের থাকার প্রয়োজন। বাকি ঈশ্বরের হাতে। ওনার দ্রুত আরোগ্য কামনা করবেন।”
উল্লেখ্য, ১০ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। তাঁর অসুস্থতার খবরে বিচলিত হয়েছিল বলিউড থেকে আমজনতা। ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর ভুয়ো খবরও। যা শুনে রীতিমতো বিভ্রান্তি ছড়িয়েছিল। পরবর্তীকালে তাঁর পরিবারের তরফে এই খবর ভুয়ো বলে নিশ্চিত করা হয়। অভিনেতাকে দেখার জন্য তড়িঘড়ি হাসপাতালে পৌঁছেছিলেন অনেকেই। অন্যদিকে, ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই এক্স হ্যান্ডেলে ক্ষুব্ধ হয়ে হেমা লিখেছিলেন, “যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন। এটা অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। আর আমাদের একান্তে থাকতে দিন।” বর্তমানে বাড়িতে থাকলেও চিকিৎসা চলবে অভিনেতার, এমনটাই জানিয়েছিল তাঁর চিকিৎসক।

Post Views: 202

Continue Reading

Previous: দিল্লি বিস্ফোরণের সময় ড্রাইভার আসনে ছিল উমর; জানালো ফরেন্সিক টিম
Next: ভুটান সফর সেরে মন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর; জানালেন দিল্লি বিস্ফোরণ সন্ত্রাসবাদী হামলা

সম্পর্কিত গল্প

Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
rafiqul-islam.jpg

অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা অসমের মুসলিম সংগঠনের

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
philipines.jpg

ফিলিপিন্সে ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু, সুনামি দক্ষিণ এশিয়া জুড়ে

Online Desk জুন 8, 2026
SUVENDU.jpg

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রের আয়ুষ্মান ভারতের আওতায় এবার বাংলা

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.