Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আসছে ‘ও মোর দরদিয়া’র রিমেক! কবে কোথায় দেখা যাবে এই ধারাবাহিক?

আসছে ‘ও মোর দরদিয়া’র রিমেক! কবে কোথায় দেখা যাবে এই ধারাবাহিক?

Online Desk নভেম্বর 9, 2025
hgjuk.png

ওঙ্কার ডেস্ক: স্টার জলসায় কয়েক সপ্তাহ আগে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’। এই ধারাবাহিকে বহু বছর পর পর্দায় মুখ্য চরিত্র হিসেবে ফিরেছেন অভিনেত্রী রণিতা দাস ও অভিনেতা বিশ্বজিৎ ঘোষকে। এই প্রথমবার বিশ্বরূপ ও রণিতার জুটি বাঁধলেও দর্শক দারুণ ভালবাসা দিয়েছেন। শুরুতেই জনপ্রিয়তা পাওয়ার ফলে এই ধারাবাহিক রেটিং চার্টেও জায়গা করে নিয়েছে। এবার নতুন খবর, আসছে ‘ও মোর দরদিয়া’র রিমেক!
স্টার প্লাসে আসছে এই ধারাবাহিকের হিন্দি রিমেক। মেগার নাম ‘শেহজাদি হ্যায় তু দিল কী’। মুখ্য চরিত্রে থাকবেন অভিনেত্রী অশিকা পাড়ুকোন ও অঙ্কিত রায়জাদাকে। গল্পে বাংলা ধারাবাহিকের বাণীর মতোই অন্তঃসত্ত্বা অশিকার চরিত্রটির স্বামী তাকে ছেড়ে চলে যায়। একাই সন্তানের জন্ম দিতে যায় সে। ঠিক তখনই তাকে উদ্ধার করে অঙ্কিতের চরিত্রটি।হাসপাতালে সন্তানের জন্মের পর দেখা হয় অশিকা ও অঙ্কিতের। গল্পে একটু একটু করে অশিকা ও তাঁর সন্তানের প্রতি দুর্বল হয়ে পড়েন অঙ্কিত। এই নিয়েই এগোবে ধারাবাহিক।
প্রসঙ্গত, এরকম বহু ধারাবাহিকের রিমেক এর আগেও হয়েছে। বিভিন্ন ভাষায় রিমেক হয়েছে ‘জগদ্ধাত্রী’, ‘কথা’, ‘অনুরাগের ছোঁয়া’র মতো বহু মেগা।
অন্যদিকে স্টার জলসার ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে মুখ্য খল নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী তনুকা চট্টোপাধ্যায়কে। এছাড়াও এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহিম মির্জা। প্রসঙ্গত, শুরু থেকেই এই গল্প দারুণ পছন্দ করছেন দর্শক।

Post Views: 1,074

Continue Reading

Previous: বড়সড় নাশকতার পর্দাফাঁস ! গুজরাটে গ্রেফতার ৩ আইসিস সন্ত্রাসবাদী
Next: বিহার বিধানসভার নির্বাচনের সময় রাহুলের জঙ্গল সাফারি নিয়ে কটাক্ষ বিজেপির

সম্পর্কিত গল্প

nabanna

বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া

Online Desk জুলাই 27, 2026
yhj.png

উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 27, 2026
cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.