Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহার বিধানসভার নির্বাচনের সময় রাহুলের জঙ্গল সাফারি নিয়ে কটাক্ষ বিজেপির

বিহার বিধানসভার নির্বাচনের সময় রাহুলের জঙ্গল সাফারি নিয়ে কটাক্ষ বিজেপির

Online Desk নভেম্বর 9, 2025
Untitledrahul.png

ওঙ্কার ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক কটাক্ষ ও তর্ক-বিতর্কের নতুন পর্ব। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পচমারীতে ‘জঙ্গল সাফারি’-তে যাওয়া নিয়ে এবার বিজেপির তীব্র সমালোচনা। নির্বাচনের খুব গুরত্বপুর্ণ সময়ে বিরোধী নেতার এই ভ্রমণকে বিজেপি নেতারা দেখছেন “দায়িত্বজ্ঞানহীন আচরণ” হিসেবে।
বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এক্স হ্যান্ডেলে লিখেছেন, “রাহুল গান্ধী শুধু পার্টি করার নেতা। বিহারে ভোট চলছে, আর রাহুল গান্ধী ব্যস্ত জঙ্গল সাফারিতে।” তাঁর এই মন্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। বিজেপি শিবির দাবি করেছে, বিরোধী দলের নেতা হিসেবে এই সময়ে রাহুলের থাকা উচিত ছিল জনসংযোগ ও প্রচারে, ভ্রমণে নয়। বিজেপি শিবির আরও বলেছে, “এরপর যদি নির্বাচনের ফলাফল কংগ্রেসের হিতে না যায় এই রাহুলই শাসক দলকে প্রশন করবে”।
বিজেপির বক্তব্য অনুযায়ী, যখন বিহারের মানুষ ভোটের প্রস্তুতিতে ব্যস্ত, তখন বিরোধী দলনেতা নিজের রাজনৈতিক দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। তারা অভিযোগ করেছেন, কংগ্রেস নেতৃত্ব দেশের বাস্তব সমস্যার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিজেপির প্রচারযন্ত্র এই ঘটনাকে হাতিয়ার করে তুলেছে বিরোধীদের আক্রমণের জন্য।
রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপির এই কটাক্ষ কেবল হাস্যরস নয়, বরং একটি কৌশলগত প্রচারনীতি। ভোটারদের মধ্যে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে এবং রাহুল গান্ধীর রাজনৈতিক অগ্রাধিকারের প্রতি সন্দেহ তৈরি করাই এর উদ্দেশ্য। অন্যদিকে, কংগ্রেস শিবিরে এই মন্তব্য নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post Views: 147

Continue Reading

Previous: আসছে ‘ও মোর দরদিয়া’র রিমেক! কবে কোথায় দেখা যাবে এই ধারাবাহিক?
Next: রাজ্যে একাধিক বারের ভিতরে পাচার চক্রের ছক; তদন্তে নেমে হতভম্ব ইডি, উদ্ধার দামি গাড়ি কোটি টাকা

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.