Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গুরুতর দুর্ঘটনার কবলে বলিউডের জনপ্রিয় মুখ অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না!! কেমন আছেন দুজনে?

গুরুতর দুর্ঘটনার কবলে বলিউডের জনপ্রিয় মুখ অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না!! কেমন আছেন দুজনে?

Online Desk জানুয়ারি 20, 2026
dgft.png

ওঙ্কার ডেস্ক: ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে বলিউডের জনপ্রিয় মুখ অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না। মুম্বই বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন দুজনেই। জানা গিয়েছে, রাত ৯টা নাগাদ জুহু এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়ে অক্ষয়ের গাড়ি। মাঝরাস্তায় রীতিমত উল্টে যায় গাড়ি। বর্তমানে এই ঘটনায় আহত অন্তত দু’জন।

প্রসঙ্গত, যে গাড়িটি দুমড়েমুচড়ে গিয়েছে সেটিতে অক্ষয় কিংবা টুইঙ্কলের কেউই ছিলেন না। অভিনেতার এসইউভি-টি ছিল তাঁকে নিয়ে যাওয়ার কনভয়। সেই গাড়িটির সঙ্গেই একটি অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে এবং দুমড়েমুচড়ে যায় অটোটি। একবারে পাল্টি খেয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় অভিনেতার গাড়িকে। অটোচালক ও গাড়ির চালক দু’জনেই নাকি গুরুতরভাবে আহত। তাঁদের ইতিমধ্যেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, অটোটি গতিবেগ ছিল প্রয়োজনারিক্ত। যার ফলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তা অক্ষয় কুমারের নিরাপত্তা রক্ষীদের গাড়িকে ধাক্কা দেয়। বর্তমানে অটোচালককে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। রাস্তার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। যদিও মুম্বইয়ের রাস্তায় অটোর এই বেপরোয়া গতি নতুন নয়। তবে তার জেরে খোদ অক্ষয়ের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় এনিয়ে নড়েচড়ে বসেছে ট্রাফিক পুলিশও।

Post Views: 203

Continue Reading

Previous: গ্রিনল্যান্ডের উপর কি হামলা চালাবে ট্রাম্প বাহিনী; বাড়তি সেনা মোতায়েনে বাড়ছে উদ্বেগ
Next: মনোজ আগারওয়ালের সঙ্গে বৈঠকের জন্য মেল অভিষেকের; ২৭-এ হতে পারে মিটিং

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.