Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সঙ্কট মেটাতে অন্তর্বর্তীকালীন সভাপতি EIMPA-য়, রতন সাহার কাঁধেই দায়িত্বের ভার

সঙ্কট মেটাতে অন্তর্বর্তীকালীন সভাপতি EIMPA-য়, রতন সাহার কাঁধেই দায়িত্বের ভার

Online Desk মে 25, 2026
sd.png

ওঙ্কার ডেস্ক: অবশেষে দীর্ঘ জট কাটিয়ে EIMPA র অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হলেন রতন সাহা। তিনি SSR মিডিয়ার কর্নধার। দীর্ঘদিনের সিনেমার ব্যবসার সঙ্গে জড়িত তিনি ও তাঁর পরিবার৷ রতন সাহা ও তাঁর পুত্র শতদীপ সাহা অজন্তা ও গ্লোব সিনেমা হলের মালিক৷ ইম্পার জটিলতা কাটিয়ে সদস্যের সমর্থনে তাঁকে আপাতত সভাপতি করা হল। যদিও তিনি অন্তর্বর্তী সময়ে থাকবেন৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের অন্যতম পরিচিত পরিচালক গৌতম ঘোষসহ বহু পরিচিত মুখেরা। এদিন রতন সাহা জানান, তিনি সিনেমার স্বার্থে কাজ করবেন। সিনেমা দর্শকের কাছে যাতে সুষ্ঠু ভাবে পৌঁছতে পারে সেদিকে তিনি কোঠর ভাবে নজর দেবেন। সিনেমা ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্যই আগামী দিনে তিনি কাজ চালিয়ে যাবেন।
পাশাপাশি, পরিচালক গৌতম ঘোষ জানান, বহু দিন ধরেই ইমপার অন্দরে দ্বন্দ্ব চলেছে। সেকারণেই যাতায়াত কমিয়ে দিয়েছিলাম। এছাড়াও তিনি বলেন, নতুন সভাপতি নিশ্চয়ই সকলের জন্য কাজ করবেন, যারা বহুদিন ধরে বঞ্চিত তাঁদেরও কাজে ফেরাবেন। আগামী দিনে নিশ্চয়ই নিয়ম মেনেই সভাপতি নির্বাচিত হবে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে রতনবাবুকেই নির্বাচন করা হয়েছে।
গত শুক্রবার ইমপার অফিসে কার্যত ধুন্ধুমার কাণ্ড ঘটে। দুই পক্ষের মিটিংয়ের মাঝে পথেই বেরিয়ে আসেন পিয়া সেনগুপ্ত। যদিও পরে ফের মিটিং শুরু হয়। কিন্তু কোনও ভাবেই পদত্যাগ করতে রাজি হননি পিয়া। তিনি আইনি পথে হাঁটার কথাও জানান সংবাদমাধ্যমে। তারপরেই ফাইল নিয়ে বেরিয়ে আসতে গেলে চোর চোর স্লোগান ওঠে ইমপার অফিস। মুহুর্তের মধ্যে তুমুল ধস্তাধস্তি, হুলুস্থুলু কাণ্ড ঘটে। সেসময় শারীরিক ভাবে অসুস্থ বোধ করতে থাকেন পিয়া সেনগুপ্ত।
সোমবার ইম্পার সদস্যরা জানিয়েছেন ভবিষ্যতে স্বচ্ছ পদ্ধতিতে ভোট হলে স্থায়ী সভাপতি নির্বাচন হবে। ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকবেন রতন সাহা। যদিও রতন সাহাকে সভাপতি হিসেবে মেনে নিতে অস্বীকার ইম্পার আগের সভাপতি পিয়া সেনগুপ্তের। ভোটের ফলপ্রকাশের পর থেকেই ইম্পার অশান্তির জের। দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তির অভিযোগ। পরে থানায় অভিযোগও করেন পিয়া৷ বর্তমানে এই ঘটনার জল কতদুর গড়ায় সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল।

Post Views: 156

Continue Reading

Previous: মুম্বই ছেড়ে রাজস্থানের পথে হার্দিক
Next: লেকটাউনে হাওয়ায় দুলছিল মেসি মূর্তি ! ৭০ ফুট উচ্চতার মূর্তিটি কী সরাবে পূর্ত দফতর ?

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.