Skip to content
জুলাই 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বন্ধ টিআরপি তালিকা প্রকাশ, নির্দেশ সম্প্রচার মন্ত্রকের

বন্ধ টিআরপি তালিকা প্রকাশ, নির্দেশ সম্প্রচার মন্ত্রকের

Online Desk জুলাই 3, 2026
ftc.png

ওঙ্কার ডেস্ক: বৃহস্পতিবার মানেই টেলিভিশনপ্রেমীদের কাছে ছিল টিআরপি প্রকাশের দিন। কোন ধারাবাহিক শীর্ষে, কোন মেগা পিছিয়ে পড়ল, তা জানার অপেক্ষায় থাকতেন দর্শক থেকে শুরু করে টেলিভিশনের সঙ্গে যুক্ত সকলে। কিন্তু জুলাইয়ের প্রথম সপ্তাহেই সেই দীর্ঘদিনের অভ্যাসে এল বড় পরিবর্তন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক-এর নির্দেশে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল আপাতত কোনও টেলিভিশন অনুষ্ঠানের টিআরপি প্রকাশ করবে না বলেই খবর ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, নতুন টেলিভিশন রেটিং পলিসি ২০২৬ অনুযায়ী লাইসেন্স নবীকরণ এবং টিআরপি প্রকাশের সকল নীতি যতদিন না মানা হচ্ছে ততদিন পর্যন্ত BARC-কে সব ধরনের টেলিভিশন রেটিং প্রকাশ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে শুধু সংবাদ চ্যানেল নয়, বিনোদনমূলক ধারাবাহিক, রিয়্যালিটি শোসহ সব ধরনের টিভি কনটেন্টের সাপ্তাহিক টিআরপি তালিকাও আপাতত প্রকাশ করা হবে না। তবে এমন সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে বাংলা, হিন্দি ও অন্যান্য আঞ্চলিক ভাষার টেলিভিশন চ্যানেলগুলির উপর। কারণ সাপ্তাহিক টিআরপি-ই এতদিন বিজ্ঞাপন, প্রোগ্রামিং কৌশল এবং ধারাবাহিকের জনপ্রিয়তা মূল্যায়নের অন্যতম প্রধান সূচক হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে এই টিআরপি তালিকা। টিআরপি প্রকাশ বন্ধ থাকায় কোন অনুষ্ঠান দর্শকদের মধ্যে কতটা জনপ্রিয়, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি, টেলিভিশনের কাজের সঙ্গে যুক্ত অভিনেতা অভিনেত্রী ভিন্ন মতামত পাওয়া গিয়েছে এই প্রসঙ্গে। কেউ কেউ জানিয়েছেন এই তালিকা শুধু মাত্র একটি সংখ্যাই মেগার খুব বেশি ক্ষেত্রে প্রাধান্য পায়না। তবে কারও কারও মতে, টিআরপি আসা তো অনেক দিনের অভ্যাস। তবে টিআরপিরও কিছু ইতিবাচক এবং নেতিবাচক দিক আছে। একাংশের মতে, TRP না থাকলে বিরাট কোনও ক্ষতি হবে না। TRP তো আমাদের কাছে একটা সাপ্তাহিক রিপোর্ট। তাই একটা মোটিভেশন যে পাই, এটা অস্বীকার করব না। ফলে কাজের উৎসাহ বাড়ে।
উল্লেখ্য, এর আগে নির্দিষ্ট সময়ের জন্য শুধুমাত্র সংবাদ চ্যানেলের টিআরপি প্রকাশ স্থগিত রাখা হয়েছিল। তবে এবার কেন্দ্রের নির্দেশ কার্যকর হলে সমস্ত টিভি প্রোগ্রামের রেটিং প্রকাশই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। BARC-এর লাইসেন্স নবীকরণ এবং নতুন নীতি মানা হলেই রেটিং প্রকাশ পুনরায় শুরু হতে পারে। তবে কবে সেই প্রক্রিয়া শেষ হবে, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। ফলে এই সপ্তাহ থেকেই আর মিলবে না টিআরপির রিপোর্ট কার্ড।

Post Views: 53

Continue Reading

Previous: শেষ ষোলোতে পর্তুগাল বিতর্ক নিয়ে বিশ্বকাপ শেষ লুকার
Next: প্রকাশ্যে ‘দেশু ৭’-ছবির BTS মুহুর্ত, সমাজমাধ্যমে হইহই কাণ্ড অনুরাগীদের

সম্পর্কিত গল্প

KMC.png

ছাড়পত্র হাতে পেলেই শুরু করা যাবে বিল্ডিং নির্মানের কাজ; নির্দেশিকা জারি কলকাতা পুরসভার

Online Desk জুলাই 5, 2026
amir-khna.png

বৃষ্টি মাথায় নিয়ে তিন নম্বর বিয়েটা সেড়েই ফেললেন ‘মিস্টার পারফেক্টেনিস্ট’; নিমন্ত্রিত কোন কোন তারারা

Online Desk জুলাই 5, 2026
shyamaprasad.png

উদ্বোধনের ঠিক আগের দিন ভাঙা হল কলকাতার সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদের মূর্তি

Online Desk জুলাই 5, 2026

You may have missed

JIRROPKO.png

অশোকনগরে কি চলতি মাসে তেল উত্তলোন শুরু করবে ONGC?

Online Desk জুলাই 5, 2026
iran.png

খামেনেইর শেষকৃত্যে ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক মঞ্চে হামাস-হিজবুল্লা!

Online Desk জুলাই 5, 2026
KMC.png

ছাড়পত্র হাতে পেলেই শুরু করা যাবে বিল্ডিং নির্মানের কাজ; নির্দেশিকা জারি কলকাতা পুরসভার

Online Desk জুলাই 5, 2026
TRUMP-NETENYAHU.png

‘নেতেনয়াহু জানেন কে আসল বস’, ফের ইজরায়েলকে তাছিল্ল্য প্রেসিডেন্ট ট্রাম্পের

Online Desk জুলাই 5, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.