Skip to content
নভেম্বর 4, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • রুশ বিদেশমন্ত্রীর নামে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ, প্রশান্ত ভূষণের বিরুদ্ধে দায়ের এফআইআর

রুশ বিদেশমন্ত্রীর নামে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ, প্রশান্ত ভূষণের বিরুদ্ধে দায়ের এফআইআর

Online Desk নভেম্বর 4, 2026
1000402875.png

ওঙ্কার ডেস্ক: রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের নামে ছড়ানো একটি বিকৃত ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করার অভিযোগ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণের বিরুদ্ধে। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, ডিজিটাল প্রযুক্তির সাহায্যে তৈরি ওই ভিডিওতে ভারতবিরোধী মন্তব্য জুড়ে দেওয়া হয়েছিল। পুলিশ সূত্রে খবর, গত ৩ নভেম্বর সাইবার নজরদারির সময় বিষয়টি তাদের নজরে আসে।

‘@thequotesnews’ নামের একটি সমাজমাধ্যম অ্যাকাউন্টে একটি পোস্ট দেখতে পান আধিকারিকরা। সেখানে দাবি করা হয়েছিল, রুশ বিদেশমন্ত্রীর বিকৃত ভিডিও প্রশান্ত ভূষণের এক্স হ্যান্ডেল থেকে ছড়ানো হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তকারীদের অভিযোগ, ভিডিওটিতে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য রয়েছে। এর মাধ্যমে গুজব ছড়ানো, ব্যক্তির মানহানি এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা ছিল। সেই অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশের স্পেশাল সেল থানায় মামলা রুজু করা হয়েছে।

ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩৩৬(৪) ধারায় জালিয়াতি, ৩৫৩(১)(সি) ধারায় জনমনে বিভ্রান্তি ও অশান্তি সৃষ্টিকারী বক্তব্য, ৩৫৬ ধারায় মানহানি এবং ৩৪০(২) ধারায় জাল নথিকে আসল হিসেবে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি, তথ্যপ্রযুক্তি আইনের ৬৬সি ধারাও যুক্ত করা হয়েছে। এই ধারাটি পরিচয় চুরির শাস্তি সংক্রান্ত।

এই ঘটনার আগে রুশ বিদেশমন্ত্রীর নামে ছড়ানো ভিডিওটি ভুয়ো বলে জানিয়েছিল বিদেশ মন্ত্রক। মন্ত্রকের তরফে তথ্য যাচাই করে ভিডিওটির ডিজিটাল কারচুপি প্রকাশ্যে আনা হয়। ওই ভিডিওতে লাভরভকে ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং তেল কেনা নিয়ে দেশের সমালোচনা করতে দেখা গিয়েছিল বলে দাবি করা হয়। কিন্তু সেই বক্তব্য তাঁর নামে মিথ্যাভাবে প্রচার করা হয়েছিল। বর্তমানে ভিডিওটির উৎস, বিষয়বস্তু এবং সমাজমাধ্যমে কীভাবে তা ছড়িয়েছে, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।

Continue Reading

Previous: দীপাবলি ও হোলিতে বিনামূল্যে রান্নার গ্যাস, ভোটমুখী উত্তরপ্রদেশে ঘোষণা যোগী আদিত্যনাথের
Next: শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৮০টি বস্তি, মৃত্যু দিল্লির ২ বাসিন্দার

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-04T142346.810.webp

১৭ নভেম্বরের মধ্যে দেশে ফিরতে হবে টুলু মণ্ডলকে, সুপ্রিম কোর্টের নির্দেশ – ৭ ডিসেম্বর পর্যন্ত গ্রেফতার নয়

Online Desk নভেম্বর 4, 2026
New-Project-2026-11-04T135203.462.webp

পানাগড়ে রেললাইন থেকে উদ্ধার ব্যবসায়ীর ছিন্নভিন্ন দেহ, শোকের ছায়া এলাকায়

Online Desk নভেম্বর 4, 2026
1000402891.jpg

নেপালের প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সে দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 4, 2026

You may have missed

Rustic-Kadhai-Paneer-Curry-Feast.png

ঘরেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের স্বাদের লোভনীয় কড়াই পনির! রইল সহজ রেসিপি

Online Desk নভেম্বর 4, 2026
hjli.png

দীপাবলিতে বাজি পোড়াতে গিয়ে হাত-পা পুড়ে গেলে কী করবেন? জেনে নিন প্রাথমিক চিকিৎসার জরুরি উপায়:

Online Desk নভেম্বর 4, 2026
New-Project-2026-11-04T142346.810.webp

১৭ নভেম্বরের মধ্যে দেশে ফিরতে হবে টুলু মণ্ডলকে, সুপ্রিম কোর্টের নির্দেশ – ৭ ডিসেম্বর পর্যন্ত গ্রেফতার নয়

Online Desk নভেম্বর 4, 2026
New-Project-2026-11-04T135203.462.webp

পানাগড়ে রেললাইন থেকে উদ্ধার ব্যবসায়ীর ছিন্নভিন্ন দেহ, শোকের ছায়া এলাকায়

Online Desk নভেম্বর 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.