Skip to content
নভেম্বর 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • মহাকরণের পিছনে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

মহাকরণের পিছনে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

Online Desk নভেম্বর 2, 2026
fire.jpg

ওঙ্কার ডেস্ক: সপ্তাহের প্রথম দিনেই কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা। সোমবার ভোরে মহাকরণের পিছনে একটি বহুতলে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। ভবনের উপরের অংশ থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই দ্রুত পুলিশ ও দমকলকে খবর দেন। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১০টি ইঞ্জিন। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বহুতলের চারতলায় একটি সংস্থার অফিসে আগুন লাগে। ওই ভবনে অন্তত চার-পাঁচটি সংস্থার অফিস রয়েছে। অগ্নিকাণ্ডে অফিসের বহু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কম্পিউটার-সহ বিভিন্ন সরঞ্জামও। আগুনের উৎস চিহ্নিত করতে এবং কোথায় কোথায় তা ছড়িয়েছে, তা বুঝতে ঘটনাস্থলে স্মোক ডিটেক্টর ও গ্যাস মাস্ক নিয়ে কাজ করেন দমকলকর্মীরা। সোমবার সকাল নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে সকাল ৮টার পরও ভবনের কয়েকটি জায়গায় আগুনের ছোট ছোট অংশ জ্বলতে দেখা যায়। সেগুলি নেভানোর কাজ চালিয়ে যান দমকলকর্মীরা। বর্তমানে চলছে কুলিং প্রক্রিয়া।

অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, নাকি অন্য কোনও কারণে এই ঘটনা, তা স্পষ্ট করতে পারেননি দমকল আধিকারিকরা। আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর বিস্তারিত তদন্ত করা হবে বলে জানা গিয়েছে। দমকল সূত্রের দাবি, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হল, তা খতিয়ে দেখার পাশাপাশি বহুতলটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা কার্যকর ছিল, সেটিও পরীক্ষা করা হবে।

Continue Reading

Previous: স্ত্রীকে বটি দিয়ে গলা কেটে খুন, গ্রেফতার অভিযুক্ত স্বামী, নেপথ্যে কোন আক্রোশ?
Next: আরজি কর মামলায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন রত্না দেবনাথের, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি

সম্পর্কিত গল্প

bullet-train-india.jpg

দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভারতের প্রথম বুলেট ট্রেন, ঘণ্টায় সর্বোচ্চ গতি ২৮০ কিলোমিটার

Online Desk নভেম্বর 2, 2026
police.jpg

অবৈধ মদের গাড়ি আটকানোর চেষ্টা, পুলিশ আধিকারিককে পিষে দিয়ে গেলে চালক

Online Desk নভেম্বর 2, 2026
indranil.jpeg

দুর্গাপুজোর পাস বিক্রি-কাণ্ডে ইন্দ্রনীল সেনের কন্যাকেও তলব পুলিশের

Online Desk নভেম্বর 2, 2026

You may have missed

Youth-Protesters-Raising-Their-Voices.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 2, 2026
yjf.png

চিকেন ক্লিয়ার স্যুপ: হালকা খাবারে প্রোটিনের যোগান:-

Online Desk নভেম্বর 2, 2026
WhatsApp-Image-2026-09-04-at-17.56.42.jpeg

২ নভেম্বর কেমন কাটবে? জেনে নিন ১২টি রাশির ভাগ্য, প্রেম, অর্থ ও কর্মজীবনের আজকের রাশিফল

Online Desk নভেম্বর 2, 2026
bullet-train-india.jpg

দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভারতের প্রথম বুলেট ট্রেন, ঘণ্টায় সর্বোচ্চ গতি ২৮০ কিলোমিটার

Online Desk নভেম্বর 2, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.