Skip to content
মে 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলাদেশী ও রোহিঙ্গাদের জন্য প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার, জরুরি নির্দেশিকা রাজ্যের

বাংলাদেশী ও রোহিঙ্গাদের জন্য প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার, জরুরি নির্দেশিকা রাজ্যের

Online Desk মে 24, 2026
SU.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিক এবং সাজা শেষের পর প্রত্যর্পণের অপেক্ষায় থাকা বন্দিদের রাখার জন্য প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ গড়ার নির্দেশ দিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত জেলাশাসকের কাছে এই সংক্রান্ত জরুরি নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশনের গত বছরের একটি নির্দেশিকাকে ভিত্তি করেই এই পদক্ষেপ করা হচ্ছে।
বাংলায় অবৈধভাবে থাকার অপরাধে আটক হওয়া বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিকদের প্রত্যর্পণ বা নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সুনির্দিষ্ট করতেই এই উদ্যোগ। মূল চিঠির সঙ্গে এই সংক্রান্ত আট পাতার একটি নির্দেশিকাও জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে বলে খবর।
জেলাশাসকদের নিজ নিজ জেলায় এই সেন্টারগুলি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের মতে, অনুপ্রবেশকারীদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যর্পণ করার আগে পর্যন্ত তাঁদের পুনর্বাসন ও নজরদারির পরিকাঠামো জোরদার করতেই রাজ্য সরকারের এই নির্দেশ।
সূত্রের খবর, শুধু জেলা শাসক নয়, পশ্চিমবঙ্গের ডিআইজি ও আইজিপি, সমস্ত পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারবৃন্দ, ফরেন রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসার ও রাজ্যের সমস্ত জেলার পুলিশ সুপারদের কাছে এই নির্দেশিকা পৌঁছেছে।

Post Views: 37

Continue Reading

Previous: উত্তরাখণ্ডের জঙ্গলে বিধ্বংসী দাবানল, পুড়ে ছাই ১৪ হেক্টর বনভূমি
Next: রেড রোডের বদলে ইদের নামাজ পড়া হবে ব্রিগেডেই, সিলমোহর দিল নবান্ন

সম্পর্কিত গল্প

FotoJet-4.jpg

‘ডায়মন্ড হারবার মডেল পরিণত হয়েছে হার-বার মডেলে’ সামাজিক মাধ্যমে ‘সেনাপতি’ অভিষেককে উপহাস করে লিখলেন মুখ্যমন্ত্রী

Online Desk মে 24, 2026
ZUDDHO.jpg

কিভে রুশ বাহিনীর হামলা, ৯০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, দাবি ইউক্রেনের

Online Desk মে 24, 2026
N-9.jpg

গঙ্গা মিশনের উদ্যোগে বাঁশবেড়িয়ায় স্বাস্থ্য শিবির

Online Desk মে 24, 2026

You may have missed

G-2.jpg

যুদ্ধ বিধ্বস্ত বিশ্বে শান্তি ফেরাতে গৌড়ীয় মিশনের ‘পরা-বিদ্যাপীঠ’ স্থাপনের উদ্যোগ

Online Desk মে 25, 2026
FotoJet-4.jpg

‘ডায়মন্ড হারবার মডেল পরিণত হয়েছে হার-বার মডেলে’ সামাজিক মাধ্যমে ‘সেনাপতি’ অভিষেককে উপহাস করে লিখলেন মুখ্যমন্ত্রী

Online Desk মে 24, 2026
ZUDDHO.jpg

কিভে রুশ বাহিনীর হামলা, ৯০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, দাবি ইউক্রেনের

Online Desk মে 24, 2026
N-9.jpg

গঙ্গা মিশনের উদ্যোগে বাঁশবেড়িয়ায় স্বাস্থ্য শিবির

Online Desk মে 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.