Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আইপ্যাকই তৃণমূলের ভরাডুবির মূল কারণ, বিস্ফোরক মন্তব্য অনুব্রত মণ্ডলের

আইপ্যাকই তৃণমূলের ভরাডুবির মূল কারণ, বিস্ফোরক মন্তব্য অনুব্রত মণ্ডলের

Online Desk জুন 12, 2026
ANU.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলার পালাবদলে তৃণমূলের বিধ্বস্ত অবস্থা। তৃণমূলের হার নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। দলের ভরাডুবি জন্য দায়ী করলেন আইপ্যাককে। তাঁর দাবি, “আইপ্যাকই তৃণমূলের ভরাডুবির মূল কারণ। আইপ্যাক এসেছে, দল শেষ হয়েছে। সংগঠনের শক্তিতেই দল চলে। আইপ্যাক দিয়ে দল চলে না।” আক্ষেপের সুরে তিনি জানান, নির্বাচনে তাঁকে কোনও দায়িত্ব দেওয়া হয়নি।
আইপ্যাকের বিরুদ্ধে টাকা তোলার মারাত্মক অভিযোগ তুলেছেন অনুব্রত। তাঁর দাবি, ক্ষমতার লোভ দেখিয়ে নেতাদের থেকে টাকা তোলা হয়েছে। অনুব্রত মণ্ডল বলেন, “১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের সময় কোনও আইপ্যাক ছিল না। তখন আমরা নিজেদের শক্তিতেই দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। ২০০৯ সালে শতাব্দী রায়কে জিতিয়েছি। ২০১১ সালে সরকার গড়েছি। ২০১৪ থেকে ২০১৯ সালেও সফল হয়েছি। তখনও আইপ্যাক ছিল না। তাহলে আইপ্যাকের প্রয়োজন হল কেন? আইপ্যাক সংগঠনের বাস্তব পরিস্থিতি না বুঝেই দলকে ভুল পথে পরিচালিত করেছে। বীরভূমের মুরারই বা লাভপুরের রাজনৈতিক বাস্তবতা উত্তরপ্রদেশ বা বিহারের আইপ্যাক কেউ বুঝবে কী ভাবে? তারা সংগঠন সম্পর্কে কিছুই জানে না। শুধু অর্থ উপার্জনের উদ্দেশ্যেই এসেছিল।”
অনুব্রতর অভিযোগ নির্বাচনে তাঁকে বিশেষ কোনও দায়িত্ব দেয়নি দল। অনুব্রতের কথায়, “জেলায় তৃণমূলের কোর কমিটির বৈঠকেও বিধানসভা নির্বাচনের ভোট পরিচালনার আমাকে আগের মত কোনও দায়িত্ব দেওয়া হয়নি। বলা হয়েছি বিধায়করা ডাকলে যাবেন। আমি প্রশ্ন করেছিলাম, দলে আমার ভূমিকা কী? তার কোনও স্পষ্ট উত্তর পাইনি।
নির্বাচনে দল হারার পর কার্যত অন্তরালে চলে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এবার তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কী? ‘কেষ্ট’র উত্তর, “সম্মান পেলে দল করব, না পেলে নীরব থাকব।”

Post Views: 64

Continue Reading

Previous: ১৫ জুলাই চালু হচ্ছে নতুন IRCTC ওয়েবসাইট, ঘোষণা রেলমন্ত্রীর
Next: হামলার হুঁশিয়ারি দিয়েও পিছু হঠলেন ট্রাম্প, জানালেন ইরানের সঙ্গে বোঝাপড়া চূড়ান্ত

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.