Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সুপার কাপ সেপ্টেম্বরে,আইএসএল আদৌ হবে তো!

সুপার কাপ সেপ্টেম্বরে,আইএসএল আদৌ হবে তো!

Online Desk আগস্ট 8, 2025
FB_IMG_1754587875009.jpg

স্পোর্টস ডেস্ক : আইএসএল নিয়ে অনিশ্চয়তার মেঘ এখনও কাটেনি। তার মাঝে ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করে একটা রূপরেখা তৈরীর চেষ্টা করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সেখান ঠিক হয়েছে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে সুপার কাপ। এরপর আইএসএল বা অন্য কোনো লিগ, কিন্তু একটি শীর্ষস্থানীয় লিগ হবে এআইএফএফ অস্থায়ী সমাধানের জন্য আইনি পরামর্শ চাইবে।

ক্লাবগুলি শুধুমাত্র লিগের নিশ্চয়তার সাথে সুপার কাপ খেলতে রাজি হয়েছে। এদিন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বললেন,’সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে আইএসএল শুরু করার ভাবনা রয়েছে আমাদের। টিমগুলোর ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগবে প্রস্তুতির জন্য। সেই সময়টা পেয়ে যাবে। পরের বৈঠকে সুপার কাপের দিনক্ষণ জানা যাবে।’
ভারতীয় ফুটবল মরসুম কবে শুরু হবে, তা নিয়ে প্রবল অনিশ্চয়তায় পড়েছে আইএসএল ক্লাবগুলো। যে কারণে অনেক টিমই প্রস্তুতি থামিয়ে দিয়েছে। প্লেয়ার, কোচ, সাপোর্ট স্টাফদের মাইনে দেওয়াও বন্ধ করে দিয়েছে। ভারতীয় ফুটবলের এই ছবি যে আরও অন্ধকার বাড়াচ্ছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এ নিয়ে কল্যাণ বলেছেন, ‘ক্লাবগুলো ঠিক করবে, তারা তাদের প্লেয়ারদের মাইনে দেবে কি দেবে না। আমরা এতে নাক গলাতে পারি না। এ ভাবেই সারা বিশ্বের সর্বোচ্চ লিগগুলো চলে।’আগামী ৭-১০ দিনের মধ্যে আবার বৈঠক ডাকা হবে। সুপার কাপের তারিখ, ফরম্যাট এবং রূপরেখা নির্ধারিত হবে সেই মিটিংয়ে।

Post Views: 241

Continue Reading

Previous: ব্রিজভূষণ ঘটনা বিচার মেলেনি এবারে লিঙ্গ বৈষম্র অভিযোগ অলিম্পিক পদক জয়ী লাভলিনার
Next: ইন্ডিয়া ব্লক ডিনার মিটে রাহুল গান্ধীর “ভোটার জালিয়াতি” পাওয়ারপয়েন্ট, ইন্ডিয়া জোটের ঐক্যবার্তা

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.