Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ব্রিজভূষণ ঘটনা বিচার মেলেনি এবারে লিঙ্গ বৈষম্র অভিযোগ অলিম্পিক পদক জয়ী লাভলিনার

ব্রিজভূষণ ঘটনা বিচার মেলেনি এবারে লিঙ্গ বৈষম্র অভিযোগ অলিম্পিক পদক জয়ী লাভলিনার

Online Desk আগস্ট 8, 2025
FB_IMG_1754587731591.jpg

স্পোর্টস ডেস্ক : ব্রিজভূষণের ধর্ষণ অভিযোগে তোলপাড় হয়েছিলো দেশ। এবারে সেই বিষয়ের পরে ফের একবার মহিলাঘটিত বিষয়ে কলঙ্কিত দেশ। তবে এবারে কুস্তি নয় বক্সিংয়ে। আর ২০২১ অলিম্পিকে পদক জয় লভলিনা বরগোহাঁইন এবার মারাত্মক অভিযোগ তুললেন। লিঙ্গ বৈষম্যের শিকার হয়েছেন অসমের বক্সার। এই অভিযোগ তুলেছেন বক্সিং ফেডারেশনেরই এক কর্তার বিরুদ্ধে। বছরখানেক আগে কুস্তির মতো অলিম্পিকে সফল খেলা ঘিরে বিতর্ক কম হয়নি। এবার বক্সিংয়ে লভলিনার এই অভিযোগ তোলপাড় ফেলে দিয়েছে।লভলিনার অভিযোগ সরাসরি ফেডারেশনের কার্যকরী ডিরেক্টর এবং অন্তর্বর্তীকালীন কমিটি সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল অরুণ মালিকের বিরুদ্ধে। লভলিনা বলেছেন, ‘ওই ঘটনা আমাকে ভীষণ আহত করেছে। ভেঙে চুরমার হয়ে গিয়েছি। একই সঙ্গে প্রশ্ন তুলে দিয়েছে আমার মনে, আমরা মেয়েরা যারা খেলি, তারা কি প্রাপ্য সম্মান পাই?’যদিও অরুণ মালিক সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বললেন,’লভলিনা গোটা দেশের গর্ব। ওর কৃতিত্বে গোটা বক্সিং সংস্থা গর্বিত। আমি ওকে কিছু বলিনি। ওই বৈঠকে টপস ও সাইয়ের অনেক আধিকারিক ছিলেন। পুরো বৈঠক রেকর্ড করা হয়েছে। সেই রেকর্ডিং খতিয়ে দেখা হচ্ছে। লভলিনার অভিযোগের তদন্ত অবশ্যই হওয়া দরকার। কিন্তু আমার বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হবে না।”

Post Views: 233

Continue Reading

Previous: বিএসএফকে হারিয়ে ডুরান্ড কাপে জয়ের খাতা খুলল মহমেডান
Next: সুপার কাপ সেপ্টেম্বরে,আইএসএল আদৌ হবে তো!

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.