Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেন জাভেদ খান

তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেন জাভেদ খান

Online Desk জুন 3, 2026
JAVEB.jpg

ওঙ্কার ডেস্কঃ তৃণমূলের অন্দরের পরিস্থিতি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক জাভেদ খান। গণতন্ত্রের অভাব, দলীয় নেতৃত্বের একতরফা সিদ্ধান্ত এবং মত প্রকাশের সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে তিনি দাবি করেছেন, বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ অনিশ্চিত। এক সাক্ষাৎকারে জাভেদ খান বলেন, দলের গুরুত্বপূর্ণ বৈঠকগুলিতে বহু প্রবীণ এবং অভিজ্ঞ নেতার মতামতকে গুরুত্ব দেওয়া হয় না। সিদ্ধান্ত আগে থেকেই ঠিক হয়ে যায়। শুধু বৈঠক করতে হয় বলে করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
দলীয় পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘‘যেখানে গণতন্ত্র নেই, সেখানে ভবিষ্যৎও নেই।’’ তাঁর দাবি, বর্তমানে তৃণমূল কংগ্রেসের ভিতরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আগামী দিনে আরও অনেক নেতা দল ছাড়তে পারেন।
জাভেদ খানের বক্তব্য অনুযায়ী, দলের অন্দরে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল। কিন্তু সেই ক্ষোভ প্রকাশ করার মতো কোনও উপযুক্ত মঞ্চ ছিল না। একটি সংবেদনশীল ধর্মীয় অনুষ্ঠান সংক্রান্ত ঘটনাও সামনে আনেন তিনি। জাভেদের অভিযোগ, রেড রোডে ইদের নামাজ আয়োজন নিয়ে প্রশাসনের অবস্থান এবং দলীয় নির্দেশের মধ্যে বড় ধরনের অসঙ্গতি ছিল। তাঁর দাবি, পুলিশ আগেই জানিয়েছিল যে রেড রোডে নামাজের অনুমতি দেওয়া হবে না। কিন্তু তার পরেও দলীয় বৈঠকে তাঁকে ওই জায়গাতেই নামাজ আয়োজনের জন্য চাপ দেওয়া হয়েছিল।
জাভেদ খানের অভিযোগ, বিষয়টি নিয়ে তাঁর আপত্তি থাকা সত্ত্বেও তাঁকে সেই সিদ্ধান্ত মেনে নিতে বলা হয়। পরবর্তী সময়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নামাজ অনুষ্ঠিত হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক থাকে বলে তিনি উল্লেখ করেন। সেই সিদ্ধান্তের জন্য বর্তমান সরকারের ভূমিকাকেও তিনি স্বাগত জানিয়েছেন।

Post Views: 31

Continue Reading

Previous: ধর্নামঞ্চে আরও ধরাশায়ী মমতা; এলেন মাত্র ৮ বিধায়ক, তৃণমূলের বর্তমান-ভবিষ্যৎ শঙ্কটে
Next: যাদবপুরে আপাতত থমকাল রেলের উচ্ছেদ অভিযান, হকারদের আন্দোলনে পিছু হটল প্রশাসন

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.