Skip to content
নভেম্বর 4, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ৮৩ দিনেও শেষ হয়নি বাদল অধিবেশন, বিশেষ সংসদীয় বৈঠক ঘিরে জল্পনা

৮৩ দিনেও শেষ হয়নি বাদল অধিবেশন, বিশেষ সংসদীয় বৈঠক ঘিরে জল্পনা

Online Desk নভেম্বর 4, 2026
1000353873.jpg

ওঙ্কার ডেস্ক: সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল ৮৩ দিন আগে। কিন্তু এখনও পর্যন্ত অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেনি রাষ্ট্রপতি ভবন। লোকসভার ইতিহাসে ‘সিনে ডাই’ পদ্ধতিতে অধিবেশন মুলতুবি থাকার ক্ষেত্রে এটিই দীর্ঘতম সময়। এই পরিস্থিতিতে নতুন করে বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ আইন কার্যকর করার প্রস্তাব নিয়ে সরকার সংসদে বিশেষ বৈঠক ডাকতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে এখনও কোনও সরকারি কোনও ম ঘোষণা সামনে আসেনি।

চলতি বছরের ২০ জুলাই শুরু হয়েছিল অষ্টাদশ লোকসভার অষ্টম অধিবেশন। ১৩ অগস্ট সেটি অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করা হয়। সংসদীয় পরিভাষায় এই পদ্ধতিকে বলা হয় ‘সিনে ডাই’। এর অর্থ, পরবর্তী বৈঠকের দিন নির্দিষ্ট না করেই অধিবেশন স্থগিত রাখা। তবে অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তির জন্য রাষ্ট্রপতির ‘প্ররোগেশন’ বিজ্ঞপ্তি প্রয়োজন। এখনও সেই বিজ্ঞপ্তি জারি হয়নি। এই দীর্ঘসূত্রতা নিয়ে মঙ্গলবার প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর অভিযোগ, আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পাশ করানোর উদ্দেশ্যে বিশেষ অধিবেশন ডাকার কথা ভাবছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রমেশের দাবি, প্রস্তাবিত বিলগুলির বিষয়বস্তু এখনও বিরোধীদের জানানো হয়নি। পাশাপাশি, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও জানিয়েছেন কংগ্রেস নেতা।

সংবিধানের ৮৫ নম্বর অনুচ্ছেদে সংসদের অধিবেশন আহ্বানের ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। সাধারণত নিয়মিত অধিবেশনের ক্ষেত্রে প্রায় ১৫ দিনের নোটিস দেওয়া হয়। তবে দুটি অধিবেশনের মধ্যে ছয় মাসের বেশি ব্যবধান রাখা যায় না। বিশেষ অধিবেশন তুলনামূলক কম সময়ের নোটিসেও আহ্বান করা সম্ভব।

Continue Reading

Previous: মধ্যপ্রদেশে এক রাতে জোড়া এনকাউন্টার, পুলিশের হেফাজত থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ দুই
Next: রাজস্থানের শ্রীগঙ্গানগরে রেললাইনে বিস্ফোরণ, জঙ্গি যোগের আশঙ্কা! বাড়ল নিরাপত্তা

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-04T142346.810.webp

১৭ নভেম্বরের মধ্যে দেশে ফিরতে হবে টুলু মণ্ডলকে, সুপ্রিম কোর্টের নির্দেশ – ৭ ডিসেম্বর পর্যন্ত গ্রেফতার নয়

Online Desk নভেম্বর 4, 2026
New-Project-2026-11-04T135203.462.webp

পানাগড়ে রেললাইন থেকে উদ্ধার ব্যবসায়ীর ছিন্নভিন্ন দেহ, শোকের ছায়া এলাকায়

Online Desk নভেম্বর 4, 2026
1000402891.jpg

নেপালের প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সে দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 4, 2026

You may have missed

Rustic-Kadhai-Paneer-Curry-Feast.png

ঘরেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের স্বাদের লোভনীয় কড়াই পনির! রইল সহজ রেসিপি

Online Desk নভেম্বর 4, 2026
hjli.png

দীপাবলিতে বাজি পোড়াতে গিয়ে হাত-পা পুড়ে গেলে কী করবেন? জেনে নিন প্রাথমিক চিকিৎসার জরুরি উপায়:

Online Desk নভেম্বর 4, 2026
New-Project-2026-11-04T142346.810.webp

১৭ নভেম্বরের মধ্যে দেশে ফিরতে হবে টুলু মণ্ডলকে, সুপ্রিম কোর্টের নির্দেশ – ৭ ডিসেম্বর পর্যন্ত গ্রেফতার নয়

Online Desk নভেম্বর 4, 2026
New-Project-2026-11-04T135203.462.webp

পানাগড়ে রেললাইন থেকে উদ্ধার ব্যবসায়ীর ছিন্নভিন্ন দেহ, শোকের ছায়া এলাকায়

Online Desk নভেম্বর 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.