Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নারী সহকর্মীর দিকে অশোভনভাবে তাকানো ‘ভয়্যারিজম’ নয়, জানাল বোম্বে হাইকোর্ট

নারী সহকর্মীর দিকে অশোভনভাবে তাকানো ‘ভয়্যারিজম’ নয়, জানাল বোম্বে হাইকোর্ট

Online Desk এপ্রিল 12, 2026
ujdruujyh.png

ওঙ্কার ডেস্ক: অফিসে সহকর্মী কোনও মহিলার দিকে অশোভনভাবে তাকানো নৈতিকভাবে নিন্দনীয় হলেও তা সব ক্ষেত্রে ‘ভয়্যারিজম’ হিসেবে গণ্য করা যাবে না। সম্প্রতি এমনই রায় দিল বম্বে হাই কোর্ট। আদালতের এই রায়ে স্পষ্ট করে বলা হয়েছে, আইনের নির্দিষ্ট ব্যাখ্যা অনুযায়ী কোনও অপরাধকে চিহ্নিত করতে হলে তার ঘটনাগুলি পরিষ্কারভাবে প্রমাণিত হওয়া জরুরি।
উল্লেখ্য ঘটনাটি এক দশক আগের একটি অফিস সংক্রান্ত মামলাকে ঘিরে। অভিযোগ ছিল, এক ব্যক্তি মিটিং চলাকালীন সহকর্মী এক মহিলার সঙ্গে সরাসরি চোখে চোখ না রেখে বারবার তাঁর শরীরের দিকে তাকাতেন এবং তাঁর আচরণে মহিলা অস্বস্তি বোধ করতেন। এই ঘটনার ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪সি ধারায় ‘ভয়্যারিজম’-এর অভিযোগ আনা হয়। তবে মামলাটি খতিয়ে দেখে আদালত জানায়, ৩৫৪সি ধারায় ‘ভয়্যারিজম’ বলতে বোঝানো হয়েছে এমন পরিস্থিতি, যেখানে কোনও মহিলাকে তাঁর ব্যক্তিগত বা গোপন মুহূর্তে যেমন পোশাক পরিবর্তন, ব্যক্তিগত কাজকর্ম তাঁর অজান্তে দেখা, ছবি তোলা বা সেই ছবি ছড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ, এখানে ‘প্রাইভেট অ্যাক্ট’ বা ব্যক্তিগত পরিসরের লঙ্ঘনই এই অপরাধের মূল উপাদান।
আদালতের মতে, অফিসের মতো একটি সাধারণ কর্মক্ষেত্রে, যেখানে কোনও ব্যক্তিগত বা গোপন মুহূর্তের প্রসঙ্গ নেই, সেখানে শুধুমাত্র অশোভনভাবে তাকিয়ে থাকা ওই ধারার আওতায় পড়ে না। বিচারপতি পর্যবেক্ষণে বলেন, অভিযুক্তের আচরণ নিঃসন্দেহে অশালীন ও অনৈতিক, এবং তা কর্মক্ষেত্রে শৃঙ্খলাভঙ্গ বা যৌন হয়রানির পর্যায়ে পড়তে পারে। কিন্তু সেটিকে সরাসরি ‘ভয়্যারিজম’ হিসেবে চিহ্নিত করা আইনের সঠিক প্রয়োগ নয়।
এই রায়ে আদালত আরও সতর্ক করে দেয়, যদি এ ধরনের আচরণকেও ভয়্যারিজম হিসেবে ধরা হয়, তাহলে আইনের পরিসর অযথা বিস্তৃত হয়ে পড়বে এবং ভবিষ্যতে তার অপপ্রয়োগের সম্ভাবনাও তৈরি হবে। তাই আইনের নির্দিষ্ট সীমা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিশেষে আদালত এই মামলায় দায়ের হওয়া এফআইআর ও সংশ্লিষ্ট ফৌজদারি কার্যক্রম বাতিল করে দেয়। তবে একই সঙ্গে স্পষ্ট করে দেয়, এই ধরনের আচরণকে কোনওভাবেই সমর্থন করা যায় না এবং প্রয়োজনে কর্মক্ষেত্রের অভ্যন্তরীণ অভিযোগ ব্যবস্থার মাধ্যমে বা যৌন হয়রানি সংক্রান্ত আইনের আওতায় আলাদা ভাবে বিচার হতে পারে।

Post Views: 90

Continue Reading

Previous: ‘ভোটদান বা ভোটে দাঁড়ানো মৌলিক অধিকার নয়’, জানাল সুপ্রিম কোর্ট
Next: সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা জারি করল বিহার স্বাস্থ্য দফতর

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.