Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • টাকা নিয়ে বিবাদ, দিল্লিতে বাবা-ছেলেকে ছুরি দিয়ে কুপিয়ে খুন প্রতিবেশীরা

টাকা নিয়ে বিবাদ, দিল্লিতে বাবা-ছেলেকে ছুরি দিয়ে কুপিয়ে খুন প্রতিবেশীরা

Online Desk এপ্রিল 18, 2026
police.jpg

ওঙ্কার ডেস্ক: টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির অলকানন্দা এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিল্লির চিত্তরঞ্জন পার্কের কাছে অলকানন্দার তারা অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত দুজনের নাম ৬২ বছর বয়সী রাকেশ সুদ এবং ২৭ বছর বয়সী করণ সুদ। সম্পর্কে তাঁরা বাবা ছেলে।এই হামলায় এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। তাঁর নাম রাহুল। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তের নাম আসাদ। তিনি রাতে বাড়ি ফিরে রাকেশ এবং করণের সঙ্গে বিবাদে জড়ান। ঘটনার আগে তর্কাতর্কি হয় উভয় পক্ষের মধ্যে। অভিযোগ, তার পরেই একটি বড় ছুরি বের করে করণকে কোপাতে শুরু করে আসাদ। হামলার সময় রাকেশ তার ছেলেকে বাঁচাতে এগিয়ে যান, তখন তাঁকেও কুপিয়ে খুন করে অভিযুক্ত। জোড়া হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে চম্পট দেয় আসাদ।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। বাবা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আসাদকে পাকড়াও করতে সক্ষম হয়। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত পরিকল্পনা করেই করণ, রাকেশ ও রাহুলকে আঘাত করে।

Post Views: 91

Continue Reading

Previous: মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ভোট না দেওয়ায় বিরোধীদের ‘মহিলা বিরোধী’ বলে আক্রমণ বিজেপির, কী বলছেন রাহুল-কল্যাণরা?
Next: অভিযোগই মেলেনি! নাসিকে ধর্মান্তর বিতর্কে সাফাই টিসিএসের 

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.