Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • যুদ্ধের জেরে জ্বালানি, সারের জোগান নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন মোদি, যুদ্ধের পরিস্থিতিতে চাইলেন বিরোধীদের সাহায্য

যুদ্ধের জেরে জ্বালানি, সারের জোগান নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন মোদি, যুদ্ধের পরিস্থিতিতে চাইলেন বিরোধীদের সাহায্য

Online Desk মার্চ 23, 2026
modi-1.jpg

ওঙ্কার ডেস্কঃ পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি সংকটে ভারত। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত্রও। হরমুজ অবরুদ্ধ থাকায় জ্বালানির পাশাপাশি সার আমদানি ও উৎপাদন প্রভাবিত হচ্ছে। সোমবার সংসদের বক্তব্য একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই পরিস্থিতিতে সবরকম ভাবে কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। যুদ্ধের সঙ্কট দীর্ঘমেয়াদি হবে জানিয়ে বিরোধীদেরও সাহায্য চেয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “সঙ্কটের মুখে সংসদ একজোট হোক, এটাই কাম্য।” এছাড়াও সংকট মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপের কথাও জানান মোদি। প্রধানমন্ত্রী জানান যে, গত ১১ বছরে তেল আমদানির ক্ষেত্রে বৈচিত্র্য বাড়িয়েছে ভারত। আগে ২৭টি দেশ থেকে জ্বালানি আমদানি করত নয়াদিল্লি। মোদী জানিয়েছেন, এখন ৪১টি দেশ থেকে জ্বালানি আমদানি কথায়। মোদী এ-ও জানান যে, ভারতে ৫৩ লক্ষ মেট্রিক টন জ্বালানি রাখার ভান্ডার রয়েছে।
সংসদের ভাষণে কৃষিক্ষেত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদি বলেন, সকলেই গ্যাস নিয়ে ব্যস্ত, যদিও যুদ্ধের জেরে ভারতের কৃষিক্ষেত্র প্রভাব পড়তে পারে। এর পরেই প্রধানমন্ত্রী আশ্বাস দেন, কৃষকদের সবরকম ভাবে সাহায্য করবে সরকার। মোদির ভাষণে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত মিলেছে। তিনি বলেন, বর্তমান অবস্থায় রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে চাষিদের প্রাকৃতিক চাষে উৎসাহ দেওয়া হচ্ছে। একই কারণে দেশের কৃষকদের ২২ লক্ষ সোলার পাম্প বিতরণ করা হয়েছে। এছাড়াও আমদানির প্রতি নির্ভরতা কমিয়ে দেশেই সার উৎপাদনের বাড়ানোর বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে বলেও জানান মোদি। এইসঙ্গে নিশ্চিত করেন যে ভারতের খাদ্যশস্যের ভাণ্ডারে টান পড়েনি। বতর্মানে যথেষ্ট পরিমান খাদ্যশস্য মজুত রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সরকার চেষ্টা করছে যাতে পেট্রল, ডিজেল এবং গ্যাসের জন্য কোনও পরিবারকে ভুগতে না হয়।।” একই সঙ্গে তাঁর সংযোজন, “ভারত তার প্রয়োজনের ৬০ শতাংশ গ্যাস অন্য দেশ থেকে কিনে থাকে। আমরা আমাদের দেশেও এলপিজি উৎপাদনের পরিমাণ বাড়িয়েছি।”

প্রধানমন্ত্রী জানান যে, গত ১১ বছরে তেল আমদানির ক্ষেত্রে বৈচিত্র্য বাড়িয়েছে ভারত। আগে ২৭টি দেশ থেকে জ্বালানি আমদানি করত নয়াদিল্লি। মোদী জানিয়েছেন, এখন ৪১টি দেশ থেকে জ্বালানি আমদানি কথায়। মোদী এ-ও জানান যে, ভারতে ৫৩ লক্ষ মেট্রিক টন জ্বালানি রাখার ভান্ডার রয়েছে। তবে জ্বালানির জোগান অব্যাহত রাখতে ভারতের দিকে আসা তেলবাহী, গ্যাসবাহী জাহাজগুলির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Post Views: 155

Continue Reading

Previous: আইপিএল নিয়ে আবেগপ্রবণ কোহলি, আগামী মরসুম থেকেই নতুন মালিকানায় আরসিবি
Next: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অসমে বিমানবাহিনীর কর্মী গ্রেপ্তার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.