Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নিটের প্রশ্নপত্র ফাঁসে গ্রেফতার ‘মূলচক্রী’, আটক ১৫, অপরাধের শেকড় রাজস্থানের সীকরে

নিটের প্রশ্নপত্র ফাঁসে গ্রেফতার ‘মূলচক্রী’, আটক ১৫, অপরাধের শেকড় রাজস্থানের সীকরে

Online Desk মে 12, 2026
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে সরগরম দেশের শিক্ষা মহল। প্রতিবাদে রাজধানী দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা। ইতিমধ্যে ৩ মে হওয়া ওই পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করেছে এনটিএ। ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারীসংস্থা সিবিআইকে। প্রশ্নফাঁসের ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে ১৫ জনকে আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মূলচক্রীকেও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ হানা দিয়ে ১৫ জন সন্দেহভাজনকে আটক করেছে। এই প্রশ্নফাঁসের ঘটনায় যে মূলচক্রী সেই মণীশকেও গ্রেফতার করা হয়েছে। জয়পুর থেকে তাঁকে পাকড়াও করা হয়। জানা গিয়েছে, সোমবার রাজস্থানের সীকর জেলা থেকে ১৫ জনকে আটক করা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে রাজস্থানের সীকর জেলায় প্রশ্ন ফাঁস হয়েছে।

উল্লেখ্য, নিট এর প্রশ্নফাঁসের ঘটনা এই প্রথম নয়। ২০২৪ সালে নিট-পিজির প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। সে বারে ঝাড়খণ্ডের হাজারিবাগের ওয়েসিস স্কুল থেকে ওই প্রশ্নপত্র ফাঁস হয়। স্কুলের অধ্যক্ষ, সহ-অধ্যক্ষ এবং এক কর্মীকে সেই ঘটনায় গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই এর গোয়েন্দারা ফাঁস হওয়া প্রশ্ন খতিয়ে দেখে বুঝতে পারেন, পঙ্কজ কুমার ওরফে আদিত্য ওরফে সাহিল নামে এক যুবক এই প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বলে তদন্তকারীরা জানতে পারেন। তাঁর অপরাধে সাহায্য করেছিলেন ওয়েসিস স্কুলের অধ্যক্ষ, সহ-অধ্যক্ষ এবং এক কর্মী। সেই ঘটনার পর ফের একবার প্রশ্ন ফাঁস হল নিটের।

Post Views: 90

Continue Reading

Previous: গ্রেফতার বাংলা পক্ষের সুপ্রিমো গর্গ চট্টোপাধ্যায়
Next: ফের মেজাজ হারালেন সোনু? সমাজমাধ্যমে কড়া হুঁশিয়ারি, “কেন মার খাওয়ার মতো কাজ করেন?”

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.