Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ট্রাম্পের হুঙ্কার, টাকার দামে সর্বকালীন পতন, ১৫০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

ট্রাম্পের হুঙ্কার, টাকার দামে সর্বকালীন পতন, ১৫০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

Online Desk মার্চ 23, 2026
SENSEX.jpg

ওঙ্কার ডেস্কঃ ভারতের অর্থনীতিতে ধস। সোমবার বাজার খুলতেই ১৫০০ পয়েন্ট পড়ে গেল সেনসেক্স। পাশাপাশি টাকার দামেও সর্বকালীন রেকর্ড পতন। মার্কিন ডলারের সাপেক্ষে ৯৩.৮৩তে নেমে গিয়েছে টাকার দাম।
রবিবারই ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরানের শক্তিসম্পদের উপর হামলা করবেন। পালটা ইরান হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতেই ভারতের বাজার নিম্নমুখী।
গত ৪ মার্চ প্রথমবার যুদ্ধের ধাক্কায় টাকার দাম ৭০ পয়সা বেড়ে ৯২-এর গণ্ডি ছাপিয়ে যায়। শুক্রবার ডলারের মূল্য প্রথমবার ৯৩ টাকার গণ্ডি পেরিয়ে সর্বকালীন রেকর্ড গড়ে। এবার সেই রেকর্ডও প্রায় ভাঙার পথে ভারতীয় মুদ্রা। সোমবার রেকর্ড পতনের পর ডলারের নিরিখে টাকার মূল্য আপাতত ৯৩.৮৩।
সোমবার বাজার খুলতেই সমস্ত ভারতীয় শেয়ারের সূচক কমে যায়। বেশ কিছু সংস্থার শেয়ারের মূল্য ২ শতাংশেরও বেশি পড়ে যায়। সবমিলিয়ে ১৫২০.৬০ পয়েন্ট পতন হয় সেনসেক্সের সূচকে। ৪০০ পয়েন্টেরও বেশি পতন নিফটি’তে।
বিশ্লেষকদের মতে, এই ধসের প্রধান কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ। প্রায় চার সপ্তাহ ধরে চলছে যুদ্ধ। কবে এই সংঘাত থামবে, জানা নেই। এহেন পরিস্থিতিতে ভারতীয় বিনিয়োগকারীদের কপালে বাড়ছে চিন্তার ভাঁজ।

Post Views: 108

Continue Reading

Previous: বিজেপির লোভনীয় অফার ফেরালেন বিজয়, একাই লড়বেন তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে
Next: ইরানের যুদ্ধ পরিস্থিতিতে দেশের সংকট দূর করতে মন্ত্রীদের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.