Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং পাকিস্তানে বন্দী হয়েছেন ! পাক সমাজ মাধ্যমে ভুয়ো ভিডিও নিয়ে তোলপাড়

স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং পাকিস্তানে বন্দী হয়েছেন ! পাক সমাজ মাধ্যমে ভুয়ো ভিডিও নিয়ে তোলপাড়

Online Desk অক্টোবর 29, 2025
Sing-1.jpg

ওঙ্কার ডেস্ক : পাকিস্তানি সমাজ মাধ্যমে বেশ রটেছে, ভারতীয় সেনাবাহিনীর স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং পাকিস্তানে বন্দী। বলা হয়েছে, অপারেশন সিন্দুরের সময় তাঁর যুদ্ধবিমানটি গুলি করে নামায় পাক সেনা। তারপর তাঁকে যুদ্ধবন্দী করা হয়। দিল্লি অবশ্য ইতিমধ্যে এই ভিডিওটিকে ভুয়ো বলে জানিয়ে দিয়েছে।

বারাণসীর মেয়ে, বর্তমানে স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং বুধবার সকালে হরিয়ানার আম্বালা বিমান ঘাঁটিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা যায় এক ফ্রেমে। তাঁরা গিয়েছিলেন রাফালের নতুন জেনারেশনের বিমান পরিদর্শন করতে। সেখানে তাঁর উপস্থিতি খুবই স্বপ্রতিভ দেখাচ্ছিল। হাসি মুখে রাষ্ট্রপতির সঙ্গে ছবি দিতেও দেখা যায়।

অথচ পাক সমাজ মাধ্যমে তাঁর যুদ্ধবন্দীর খবর চাউর হয়। এতে বিভ্রান্ত হন অনেকেই। খবরটি নজরে আসে দিল্লির। ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভারত তার দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে। সরকারের ফ্যাক্ট-চেক উইং স্পষ্টভাবে জানিয়ে দেয়, “পাকিস্তানপন্থী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দাবি করেছে যে ভারতীয় বিমান বাহিনীর একজন মহিলা পাইলট, স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং, পাকিস্তানে ধরা পড়েছেন। এই দাবিটি ভুয়া !”

পহেলগাঁওর জঙ্গি হামলার পর ভারত প্রত্যাঘাত এনেছিল। অপারেশন সিঁদুর অভিযানে নাস্তানাবুদ হয় পাকিস্তান। ইসলামাবাদের অনুরোধে শেষ পর্যন্ত দিল্লি যুদ্ধ বিরোতিতে সম্মতি জানায়। কিন্তু পাকিস্তানে এই সংঘাতে হার মানাকে নানাভাবে জয় হিসেবে দেখাতে চেয়েছে। যা অশিক্ষা ও নির্লজ্জের বহিঃপ্রকাশ বলে মনে করেছে ওয়াকিবহাল মহল। অপারেশন সিঁদুরের প্রতাপ যে পাকিস্তানের সেনা থেকে সাধারণ নাগরিক মেনে নিতে পারছে না সাম্প্রতিক এই ভিডিও তারই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। পাকিস্তান এও দাবি করেছে যে তারা ভারতের ৬টি যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে যার মধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি একটি সদ্য কেনা ও ব্যয়বহুল রাফায়েল যুদ্ধবিমানও, যা আদৌ সত্য নয় বলে জানিয়েছিল ভারতীয় সেনা। যার সঙ্গে যুক্ত হয়েছে স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং-এর যুদ্ধবন্দীর রটনা। তাঁর বিমানটি পাকিস্তানে নামিয়ে শিবাঙ্গীকে বন্দী করা হয়েছে এমন গুজব রটানো হয়েছে পাক সমাজ মাধ্যমে।

Post Views: 154

Continue Reading

Previous: ‘কিং’ ছবির শুটিং’এর ভিডিও ফাঁস সোশ্যাল মিডিয়ায়! ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন ভক্তদের
Next: বাংলাদেশের আসন্ন নির্বাচন বয়কট করতে চলেছে হাসিনার দল আওয়ামী লীগ; রাজনৈতিক তরজা তুঙ্গে

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.