Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘কিং’ ছবির শুটিং’এর ভিডিও ফাঁস সোশ্যাল মিডিয়ায়! ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন ভক্তদের

‘কিং’ ছবির শুটিং’এর ভিডিও ফাঁস সোশ্যাল মিডিয়ায়! ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন ভক্তদের

Online Desk অক্টোবর 29, 2025
xdfc.png

ওঙ্কার ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এর শুটিং শুরু হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক হারে বাড়ছে কৌতুহল। এখনও পর্যন্ত ছবিটি নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা প্রচারমূলক ঝলক প্রকাশ না হলেও, সম্প্রতি এই ছবির শুটিং ফ্লোর থেকে একটি ভিডিও ফাঁস হওয়ায় নেটপাড়ায় তুমুল শোরগোল পড়ে যায়।
মঙ্গলবার নেটপাড়ায় হঠাৎই ভাইরাল হওয়া একটি অস্পষ্ট ভিডিওতে দেখা যায়। স্যুট পরা এক ব্যক্তি হাতে তলোয়ার নিয়ে প্রতিপক্ষকে প্রতিহত করতে উদ্যত। প্রসঙ্গত, শাহরুখ খানের ফ্যান ক্লাব থেকেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘কিং ছবির অ্যাকশন দৃশ্যের ভিডিও ফাঁস। ভক্তদের মতে, তলোয়ার হাতের সেই ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি শাহরুখ খান ছাড়া আর কেউ নন, এবং এটি তাঁর আগামী ছবি ‘কিং’-এর অ্যাকশন সিকোয়েন্সের অংশ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা নিয়ে নেটিজেনদের মধ্যে ক্ষোভ এবং উন্মাদনা দুটোই ছড়িয়েছে। তবে ভিডিওর সত্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এই ভিডিও কি AI দ্বারা নির্মিত? যদিও এই নিয়ে ছবিটির টিম বা শাহরুখ খান কেউই কোনও মন্তব্য করেনি।
এখনও ছবির টিমের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও পোস্টার বা প্রচার ঝলক সামনে আনা হয়নি। তবে অনেকেই অনুমান করছেন যে, ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে এই ছবির কোনও অনুষ্ঠান হলেও হতে পারে। গত দু’বছর শাহরুখের ‘জওয়ান’ ও ‘পাঠান’ বক্স অফিসে তুমুল সাফল্য পেলেও, এরপর পর্দায় কোনও ছবিতে আসেননি তিনি। ফলে এই ছবির জন্য দর্শকদের অপেক্ষা এখন তুঙ্গে। ‘কিং’ ছবিটি দিয়ে ফের একবার পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে শাহরুখের যুগলবন্দী দেখতে পাবেন দর্শক। শাহরুখ ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন এবং শাহরুখকন্যা সুহানা।

Post Views: 92

Continue Reading

Previous: এসআইআর কে তীব্র সমালোচনা অভিষেকের; সরাসরি মুখপাত্র জ্ঞানেশ কুমারকে হুমকি তৃণমুলের সর্বভারতীয় সাধারন সম্পাদকের
Next: স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং পাকিস্তানে বন্দী হয়েছেন ! পাক সমাজ মাধ্যমে ভুয়ো ভিডিও নিয়ে তোলপাড়

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.