Skip to content
নভেম্বর 4, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • কাঁকসায় কর্তব্যরত অবস্থায় পুলিশকর্মীর মৃত্যু, কারণ ঘিরে ধোঁয়াশা

কাঁকসায় কর্তব্যরত অবস্থায় পুলিশকর্মীর মৃত্যু, কারণ ঘিরে ধোঁয়াশা

Online Desk নভেম্বর 4, 2026
New-Project-2026-11-04T123142.845.webp

নিজস্ব প্রতিনিধি, কাঁকসা: কর্তব্যরত অবস্থায় এক পুলিশকর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কাঁকসায়। মঙ্গলবার রাতে পাণ্ডবেশ্বরের পানাগড় বাইপাস সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে এই ঘটনা ঘটে। মৃত পুলিশকর্মীর নাম সঞ্জয় জানা। তিনি কাঁকসা ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতেও ডিউটিতে ছিলেন সঞ্জয়। সহকর্মীদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিগুলি সরানোর কাজ করছিলেন তিনি। কিছুক্ষণ পর একটি লরির আড়ালে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন সহকর্মীরা।

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর পুলিশ মহলে শোকের ছায়া নেমেছে। বুধবার সকালে পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা খতিয়ে দেখেন। ঘটনার প্রকৃত কারণ জানতে ফরেনসিক দলকেও ডাকা হয়েছে।

কী কারণে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Continue Reading

Previous: ১০০ কিমি পথ পেরিয়ে অসমে বাংলার বাঘিনি, যৌথ অভিযানে উদ্ধার
Next: দীপাবলি ও হোলিতে বিনামূল্যে রান্নার গ্যাস, ভোটমুখী উত্তরপ্রদেশে ঘোষণা যোগী আদিত্যনাথের

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-04T142346.810.webp

১৭ নভেম্বরের মধ্যে দেশে ফিরতে হবে টুলু মণ্ডলকে, সুপ্রিম কোর্টের নির্দেশ – ৭ ডিসেম্বর পর্যন্ত গ্রেফতার নয়

Online Desk নভেম্বর 4, 2026
New-Project-2026-11-04T135203.462.webp

পানাগড়ে রেললাইন থেকে উদ্ধার ব্যবসায়ীর ছিন্নভিন্ন দেহ, শোকের ছায়া এলাকায়

Online Desk নভেম্বর 4, 2026
1000402891.jpg

নেপালের প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সে দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 4, 2026

You may have missed

Rustic-Kadhai-Paneer-Curry-Feast.png

ঘরেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের স্বাদের লোভনীয় কড়াই পনির! রইল সহজ রেসিপি

Online Desk নভেম্বর 4, 2026
hjli.png

দীপাবলিতে বাজি পোড়াতে গিয়ে হাত-পা পুড়ে গেলে কী করবেন? জেনে নিন প্রাথমিক চিকিৎসার জরুরি উপায়:

Online Desk নভেম্বর 4, 2026
New-Project-2026-11-04T142346.810.webp

১৭ নভেম্বরের মধ্যে দেশে ফিরতে হবে টুলু মণ্ডলকে, সুপ্রিম কোর্টের নির্দেশ – ৭ ডিসেম্বর পর্যন্ত গ্রেফতার নয়

Online Desk নভেম্বর 4, 2026
New-Project-2026-11-04T135203.462.webp

পানাগড়ে রেললাইন থেকে উদ্ধার ব্যবসায়ীর ছিন্নভিন্ন দেহ, শোকের ছায়া এলাকায়

Online Desk নভেম্বর 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.