Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত–পাক ম্যাচ জয়ের পর সশস্ত্র বাহিনী ও পহেলগাঁও হামলার শহিদদের উদ্দেশে বার্তা সূর্যকুমারের

ভারত–পাক ম্যাচ জয়ের পর সশস্ত্র বাহিনী ও পহেলগাঁও হামলার শহিদদের উদ্দেশে বার্তা সূর্যকুমারের

Online Desk সেপ্টেম্বর 15, 2025
suriya-kumar-yadav.png

ওঙ্কার ডেস্ক: এশিয়া কাপের হাইভোল্টেজ ভারত পাকিস্তান লড়াই এবারও চরম উত্তেজনার সাক্ষী। কিন্তু মাঠের বাইরের আবেগ আরও বড় বার্তা পৌঁছে দিলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। জন্মদিনের দিনে পাকিস্তানকে হারানোর আনন্দকে দেশের মানুষের সঙ্গে ভাগ করে নিয়ে তিনি জানালেন, এই জয় উৎসর্গ করা হচ্ছে পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় নিহতদের পরিবার এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি।
রবিবার এশিয়া কাপের গ্রুপ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারত। প্রথম থেকেই ম্যাচ ঘিরে ছিল বিপুল আগ্রহ। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর শেষ হাসি হেসেছিল ভারতীয় দল। তবে বিজয়ের আনন্দে গা ভাসালেও সূর্যকুমারের মুখে ছিল গম্ভীর সুর। ম্যাচ-পরবর্তী বার্তায় তিনি বলেন, “এই জয় দেশের শহিদদের উদ্দেশে। যারা প্রাণ হারালেন পহেলগাঁওতে, তাঁদের পরিবার এবং আমাদের সেনাদের সাহসকেই আমরা আজ সম্মান জানাচ্ছি।”
ম্যাচের শুরু থেকেই এক ভিন্ন ছবি নজরে আসে। টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে করমর্দন করতে অস্বীকার করেন সূর্যকুমার। শুধু তাই নয়, ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা স্বভাবমতো প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাননি। পরিবর্তে সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান তাঁরা। ক্রিকেটের প্রচলিত নিয়ম ভেঙে নেওয়া এই পদক্ষেপে স্পষ্ট বার্তা দিয়েছে টিম ইন্ডিয়া সন্ত্রাসে ক্ষতবিক্ষত দেশের পাশে দাঁড়াতেই এই প্রতীকী প্রতিবাদ।
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও সমর্থন করেছেন এই অবস্থান। তিনি বলেন, “এটা শুধুমাত্র ক্রিকেট নয়। দেশের মানুষের যন্ত্রণা, সেনাদের ত্যাগ আমরা অনুভব করি। খেলোয়াড়রা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে শহিদ পরিবারগুলির প্রতি সংহতি জানানোর।”
ভারত পাকিস্তান ম্যাচ মানেই দ্বৈরথের উত্তাপ। কিন্তু এদিন ক্রিকেটকে ছাপিয়ে গিয়েছে দেশপ্রেমের আবেগ। জন্মদিনে অধিনায়ক হিসেবে প্রথম পাকিস্তান-বিজয়ে সূর্যকুমারের আবেগঘন বার্তা কোটি ভারতবাসীর হৃদয়ে দাগ কেটেছে।

Post Views: 92

Continue Reading

Previous: ট্রাম্পের শুল্কবাণের মুখে নয়া দিল্লির প্রশংসা রাশিয়ার, নেটো দেশের কাছে সাহায্য যুক্তরাষ্ট্রের
Next: ডায়মন্ড বধ করে লিগ জয়ের সামনে ইস্টবেঙ্গল

সম্পর্কিত গল্প

rahul-mina.png

দিল্লির খুনে ‘সাইকোপ্যাথিক’ ছাপ, অভিযুক্তের আচরণে চাঞ্চল্যকর দাবি পুলিশের

Online Desk এপ্রিল 24, 2026
police-d.jpg

মেয়েকে নিয়ে আপত্তিকর মন্তব্য, হোটেল মালিককে খুন টোটোচালকের

Online Desk এপ্রিল 24, 2026
accident-symbolic.jpg

বিয়েবাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে অগ্নিকাণ্ড, মৃত্যু ৩ জনের, জখম ৫

Online Desk এপ্রিল 24, 2026

You may have missed

rahul-mina.png

দিল্লির খুনে ‘সাইকোপ্যাথিক’ ছাপ, অভিযুক্তের আচরণে চাঞ্চল্যকর দাবি পুলিশের

Online Desk এপ্রিল 24, 2026
tmc-bjp-flag.png

তৃণমূল পাবে ১৩০, বিজেপি ১১০! প্রথম দফা ভোটগ্রহনের পর দাবি দুই পক্ষেরই

Online Desk এপ্রিল 24, 2026
sde.png

টলিউডের ফের দুঃসংবাদ, প্রয়াত অভিনেতা ও বিশিষ্ট বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

Online Desk এপ্রিল 24, 2026
police-d.jpg

মেয়েকে নিয়ে আপত্তিকর মন্তব্য, হোটেল মালিককে খুন টোটোচালকের

Online Desk এপ্রিল 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.