Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভোটগণনার দিনে কালবৈশাখীর তাণ্ডব চলবে রাজ্যজুড়ে, জেলায় জেলায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা

ভোটগণনার দিনে কালবৈশাখীর তাণ্ডব চলবে রাজ্যজুড়ে, জেলায় জেলায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা

Online Desk মে 4, 2026
dr

ওঙ্কার ডেস্ক: সোমবার রাজ্যবাসী সকাল থেকেই ফলাফলের দিকে তাকিয়ে। এদিন পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটগণনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবইশাখীর সম্ভাবনা রয়েছে। উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, ভোটগণনার দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, হুগলির কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির পাশপাশি ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাকি জেলাগুলিতেও কমবেশি ঝড়-বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
পাশাপাশি উত্তরবঙ্গেও হতে পারে ঝড়বৃষ্টি। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়াবিদদের পক্ষ থেকে। মালদহে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার।
সোমবার কলকাতায় মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস।

Post Views: 234

Continue Reading

Previous: এক বছরের মধ্যেই কসবা গণধর্ষণ মামলার বিচার শুরু, আদালতে পেশ গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রমাণ
Next: রাজ্যে সকাল থেকে শুরু ভোট গণনা! নজরে বাংলার মসনদ

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.