ওঙ্কার ডেস্ক : রবিবার সকাল থেকে ঝলমলে রোদ। তবে দুপুরের পর থেকে আকাশ আংশিক মেঘলা হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত— ছট পুজোর সময় হালকা বৃষ্টি, আর জগদ্ধাত্রী পুজোর সময় ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বিশেষত সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম-এ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ছট পুজোর দিন (সোমবার রাত ও মঙ্গলবার সকাল) হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। রবিবার কলকাতায় দিনভর রোদঝলমলে আকাশ, পরে সামান্য মেঘলা হতে পারে। আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার রাত থেকে আবহাওয়ায় পরিবর্তন আসবে— আকাশ আংশিক মেঘলা হবে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে আজ ও আগামীকাল মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবার থেকে শুরু হবে বৃষ্টি— আংশিক মেঘলা আকাশ, কোথাও মাঝারি বৃষ্টি।মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
