Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বুধেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ শুরু, জানালেন মুখ্যমন্ত্রী

বুধেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ শুরু, জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk মে 26, 2026
SUVENDU.jpg

ওঙ্কার ডেস্কঃ নির্বাচনের প্রচারে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বাংলায় পালাবদল হতেই মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, পয়লা জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভান্ডার। পরে সরকারের তরফে অগ্নিমিত্রা পাল জানান, এখনও পোর্টাল তৈরি হয়নি। তাই বাজেটের পর থেকে মিলবে টাকা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানালেন, যতদিন পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার চালু না হচ্ছে, ততদিন পর্যন্ত চলবে লক্ষ্মীর ভাণ্ডার। আর বুধবার থেকেই শুরু হবে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রক্রিয়া। নবান্ন থেকে ফর্ম প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী।
আগামীকাল অর্থাৎ বুধবার থেকেই অনলাইন ও অফলাইনে মিলবে ফর্মের কপি। যত দ্রুত ফর্ম ফিলআপ করা হবে, তত দ্রুত মিলবে অন্নপূর্ণা যোজনার সুবিধা। এই ফর্ম ফিলাপ করতে নির্দিষ্ট কেন্দ্রের বিধায়কদের পাশে পাবেন উপভোক্তারা। বিডিওদের নেতৃত্বে ফর্ম ফিলআপে সহযোগিতা করতে বাড়ি বাড়ি লোক পাঠাবে সরকার। কল্যাণীর প্রশাসনিক বৈঠকে থেকে বেরিয়েই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় পরিবর্তিত হবে। আগামিকাল মন্ত্রী অগ্নিমিত্রাকে সঙ্গে নিয়ে নবান্ন থেকে ফর্ম পাবলিশ করব। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের উপস্থিতিতেই এই ফর্ম প্রকাশ করা হবে। কালই বিস্তারিত জানাব।”
এরই সঙ্গে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “মাথায় রাখবেন ভারতীয়রাই সুযোগ পাবেন। ভারতের টাকা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্য নয়।” পাশাপাশি আগামী সপ্তাহ থেকেই সরকারি বাসে মহিলাদের নিখরচায় পরিষেবার কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করেন, “আপাতত সব মহিলারা ফ্রি পরিষেবার সুযোগ পেলেও পরবর্তী আমরা কার্ডের ব্যবস্থা করব।”

Post Views: 103

Continue Reading

Previous: মেসিকে নিয়ে স্বস্তির খবর দিল ইন্টার মায়ামি
Next: মন্ত্রীসভা সাজানো নিয়ে কাটছে জট, নয়া শপথ গ্রহণে থাকতে চলেছে একাধিক চমক

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.