Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘বিজয় মিছিল করতে হলে লাগবে কমিশনের অনুমতি’, জানালেন সিইও

‘বিজয় মিছিল করতে হলে লাগবে কমিশনের অনুমতি’, জানালেন সিইও

Online Desk মে 4, 2026
manoj-kumaragarwal.jpg

ওঙ্কার ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক প্রবণতা প্রকাশ্যে আসতে রাজ্যজুড়ে উচ্ছ্বাসে মাততে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। এই আবহে বিজয় মিছিল আয়োজন করা নিয়ে বড় নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। সোমবার বিজয় মিছিল করতে হলে কমিশনের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে বলে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

সোমবার এ বিষয়ে সিইও মনোজ কুমার আগরওয়ালকে প্রশ্ন করা হলে তিনি জানান, বিজয় মিছিল করা নিয়ে নির্বাচন কমিশন আলাদা করে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি। কিন্তু শান্তিশৃঙ্খলার স্বার্থে সোমবার বিজয় মিছিল না করাই ভাল বলে মনে করা হচ্ছে। তবে কেউ যদি বিজয় মিছিল করতে চান, তাহলে কমিশনের কাছ থেকে আগেভাগে অনুমতি নিতে হবে। মনোজ কুমার আগরওয়াল বলেন, ‘কমিশনের একাধিক নির্দেশ ছিল। তা আমরাও সবাইকে জানিয়েছিলাম। জেলা প্রশাসন থেকে শুরু করে ভোটপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএলএ, বিএলও – সবাই মেনে চলেছেন। ভালোভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাংলায় রেকর্ড গড়ে ৯৩ শতাংশ ভোট পড়েছে।’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন দু দফায় সম্পন্ন হয়েছে। প্রথম দফায় রাজ্যের ১৫২ আসনে ভোট গ্রহণ হয় ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় নির্বাচন হয় রাজ্যের সাত জেলার ১৪২ আসনে। দু দফায় ভোট গ্রহণের পর ৪ মে সোমবার ২৯৩ আসনের ভোট গণনা হচ্ছে। একমাত্র ফলতা বিধানসভার ভোট বাতিল করা হয়েছে বেশ কিছু বুথে গোলমালের অভিযোগে। ওই বিধানসভায় সমস্ত বুথে আগামী ২১ মে পুনর্নির্বাচন হবে বলে জানিয়েছে কমিশন। ফলতার ফলপ্রকাশ হবে আগামী ২৪ মে। দুপুর পর্যন্ত ভোট গণনার প্রবণতা অনুযায়ী রাজ্যের ২৯৩ আসনের মধ্যে ১৯৩টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৫টি আসনে, আইএসএফ ও বামজোট এগিয়ে রয়েছে দুই আসনে।

Post Views: 97

Continue Reading

Previous: বঙ্গে ‘বিহার মডেল’, বিজেপিকে দুষে কটাক্ষ তৃণমূলের
Next: ‘৫০ হাজার ভোটে জিতে বিধানসভায় যাব’, আত্মবিশ্বাসী আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.