Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মহিলাদের বাসে বিনামূল্যে যাতায়াত পরিষেবা শুরু আজ থেকেই

মহিলাদের বাসে বিনামূল্যে যাতায়াত পরিষেবা শুরু আজ থেকেই

Online Desk জুন 1, 2026
BUS.jpg

ওঙ্কার ডেস্কঃ প্রতিশ্রুতি মতো পয়লা জুন থেকেই শুরু হল সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত পরিষেবা। বাংলার বিভিন্ন প্রান্তে সরকারি বাসে যাতায়াতের জন্য আর কোনও ভাড়া দিতে হবে না মহিলাদের। নিত্য যাতায়াত থেকে শুরু করে দূরপাল্লার সফর, সব ক্ষেত্রেই মিলবে এই পরিষেবা।
সরকারের দাবি, মহিলাদের আর্থিক সাশ্রয় এবং যাতায়াতকে আরও সহজ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মজীবী মহিলা, ছাত্রী, গৃহবধূ বা প্রবীণ- সকলেই এই প্রকল্পের আওতায় আসবেন। তবে এই সুবিধা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই একটি গাইডলাইন জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য মহিলাদের একটি বিশেষ পরিচয়পত্র ব্যবহার করতে হবে।
সূত্রের খবর, প্রয়োজনীয় নথি দেখালে কন্ডাকটর একটি ‘জিরো’ টিকিট মহিলা যাত্রীকে দেবেন। সেখানে যাত্রী কোথা থেকে উঠেছেন এবং কোথায় নামবেন, তা উল্লেখ করা থাকবে। তবে এর জন্য কোনও ভাড়া দিতে হবে না। পরিবহণ দফতরের তরফে একটি তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে, যেখানে কী কী নথি লাগবে, তা বলে দেওয়া আছে।
আধার কার্ড, ভোটার কার্ড, গ্রামীণ কর্মসংস্থান জব কার্ড, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ছবিসহ পেনশনের নথি কিংবা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল পরিচয়পত্রের যে কোনও একটি থাকলেই এই কার্ড মিলবে। সঙ্গে দিতে হবে সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি। কার্ড না পাওয়া পর্যন্ত মিলবে ‘জিরো ভ্যালু টিকিট’।
পরিষেবা শুরু হওয়ার প্রথম দিনেই পরিদর্শনে যান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী। তিনি জানান, ‘আজকে মহিলাদের মধ্যে উৎসবের পরিবেশ। তাঁরা অত্যন্ত খুশি। আগামী দিনে পরিবহণ দফতরকে বাসের সংখ্যা বাড়ানোর বিষয়টি জানাবো।’

Post Views: 92

Continue Reading

Previous: শুভেন্দুর মন্ত্রিসভার সম্প্রসারণ, মমতার মন্ত্রিসভার তুলনায় নয়া মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের ফারাক কী হবে!
Next: ফের দাম বাড়ল গ্যাসের! জুন থেকেই বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধি কেন্দ্রের

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.