নিজস্ব প্রতিনিধি, হুগলী; এককালে ছিলো সিটু অফিস হয়েছিল তৃনমূল ভবন। চুঁচুড়া খাদিনামোরে সেই তৃনমূল ভবন সিটু নেতৃত্বের হাতে ফিরিয়ে দিলেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার।
২০১১ সালে বাম সরকারের পতন এবং তৃনমূল সরকার গঠনের পর খাদিনামোর জিটি রোডের পাশে সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিআইটিইউ এর অফিসটি দখল করে নিয়েছিল তৃনমূল।তৎলালীন তৃনমূল বিধায়ক অসিত মজুমদার গত পনেরো বছর ধরে এই অফিসটি দলের কার্যালয় হিসাবে ব্যবহার করেছেন।
২০১৯ সালে লোকসভা নির্বাচনে হুগলিতে বিজেপি জেতার পর খাদিনামোর অফিসটি দখল হয়েছিল।তবে পুলিশ প্রশাসনের সহযোগীতায় সেটি পুনরুদ্ধার করে তৃনমূল।
তবে ২৬ এর বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর ব্যান্ডেল লিচু বাগানে দখল করে রাখা অফিস ফিরিয়ে দিয়েছে তৃনমূল। সিপিআইএম নেতৃত্ব জানান,বহুবছর এই অফিস তাদের ছিল।বাম সরকার পরিবর্তনের পর সেই অফিস তৃনমূল দখল করে।
সিটু নেতা গুরুদাস বন্দ্যোপাধ্যায় বলেন,তৃনমূল বলেছিল বদলা নয় বদল চাই।অথচ আমাদের অফিস দখল হয়েছিল।সেদিন আমরা রুখতে পারিনি।আজকের রাজনৈতিক পরিস্থিতিতে অসিত মজুমদার বুঝেছেন অফিসটি ফিরিয়ে দিতে হবে।
অসিত মজুমদার বলেন,আমি অন্য ধরনের মানুষ।সব দলই থাকবে সবারই তো অধিকার আছে।আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করব।২৯ এ নির্বাচন আছে পুরসভা ভোট আছে।
চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ বলেন,কার কখন বোধোদয় হবে বোঝা যায় না।ওই অফিসের সিডিউল অফিস বলে আমরা জানতাম বিধায়ক তার কার্যালয় বলে সেটা চালাতে।আমরা কোনরকম দখলদারিতে বিশ্বাসী নই।যাদের যা তাদের তা ফিরিয়ে দিলে সেটা দৃষ্টান্ত হয়।