Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কাকলির পর বেসুরো সুখেন্দুশেখর! ‘নৈরাজ্যের অবসান’ বার্তা সমাজ মাধ্যমে

কাকলির পর বেসুরো সুখেন্দুশেখর! ‘নৈরাজ্যের অবসান’ বার্তা সমাজ মাধ্যমে

Online Desk মে 26, 2026
sukhendu.jpg

ওঙ্কার ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যে দলের বিরুদ্ধে মন্তব্য করে জোড়াফুল শিবিরের শীর্ষ নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছেন একাধিক নেতা। সদ্য বারাসত সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন বারাসতের সাংসদ। যা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চর্চা। এই আবহে সমাজ মাধ্যমে বেসুরো মন্তব্য করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়।

নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ লিখেছেন, ‘খ্রিস্টপূর্ব ৪৪ সালে মার্চের ‘আইডস’-এর দিন রোমান সম্রাট জুলিয়াস সিজার সেনেটের মধ্যেই ছুরিকাঘাতে নিহত হন। রোমান ক্যালেন্ডার অনুযায়ী ‘আইডস’ সাধারণত মার্চ, মে, জুলাই ও অক্টোবর মাসের ১৫ তারিখকে বোঝানো হত। কিন্তু এ বছরের মে মাসের ‘আইডস’ আসার আগেই পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্য পরিস্থিতির অবসান ঘটিয়েছেন।’ সুখেন্দু শেখরের এই মন্তব্য নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। তিনি কি সুনির্দিষ্টভাবে তৃণমূলের নাম না নিয়ে জোড়াফুল শিবিরের পতনকে বোঝাতে চাইলেন? প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে দু দফায় বিধানসভা নির্বাচন হয়েছে এপ্রিলে। ফল ঘোষণা হয়েছে ৪ মে। ২৯৪ আসনের মধ্যে ২০৮ আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি।

গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল জমানায় আরজি কর কাণ্ড, বকটুই গণহত্যা কাণ্ডের মতো ঘটনা ঘটেছে। জোড়াফুল শিবিরের নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি ও দুর্নীতির অভিযোগ ছিল। এদিন সমাজ মাধ্যম পোস্টে পূর্বতন সেই শাসকদলকে নিশানা করলেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Post Views: 81

Continue Reading

Previous: ফানা’ ছবির ২০ বছরের পুর্তিতে স্মৃতিচারণায় কাজল
Next: মেসিকে নিয়ে স্বস্তির খবর দিল ইন্টার মায়ামি

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.