Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রাজ্যের বিভিন্ন জেলায় গোলমালের খবর, সকাল ১১টা পর্যন্ত কমিশনে ৬৩৫টি নালিশ

রাজ্যের বিভিন্ন জেলায় গোলমালের খবর, সকাল ১১টা পর্যন্ত কমিশনে ৬৩৫টি নালিশ

Online Desk এপ্রিল 23, 2026
siliguri-vote.jpg

ওঙ্কার ডেস্ক: প্রথম দফার বিধানসভা নির্বাচনে রাজ্যের একাধিক জেলায় গোলমালের খবর পাওয়া যাচ্ছে। তবে কিছু কিছু কেন্দ্রে ঝামেলা হলেও এখনও পর্যন্ত মোটের উপর নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের দফতরে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত অভিযোগ জমা পড়েছে। এ ছাড়া সি-ভিজিল অ্যাপে অভিযোগ জমা পড়েছে আরও ৩৭৫টি। সব মিলিয়ে বিভিন্ন অনিয়ম ও সমস্যা নিয়ে ৬৩৫টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন পরিচালক সংস্থার কাছে।

হলদিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী তাপসী মণ্ডল বৃহস্পতিবার অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার করছে। বাহিনীর জওয়ানরা ভোটারদের উপর চোটপাট করছে বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর। বীরভূমের সিউড়িতেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থীর এজেন্ট। সিউড়ির মল্লিকপুর পঞ্চায়েতের কুতুরা গ্রামের ২৫১ নম্বর বুথে তৃণমূল এজেন্ট রমারঞ্জন চট্টোপাধ্যায়ের অভিযোগ, মহকুমাশাসকের দফতর থেকে দেওয়া বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাঁকে কেন্দ্রীয় বাহিনী বুথে ঢুকতে দিচ্ছে না।

অন্য দিকে উত্তরবঙ্গের শিলিগুড়ির এক বুথে সিপিএম এবং তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে গোলমালের খবর সামনে এসেছে। সিপিএমের অভিযোগ, জোড়াফুল শিবিরের কর্মী সমর্থকরা বুথের ১০০ মিটারের মধ্যে ঢুকে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন ডোমকলের নাজিরপুর ২২০ নম্বর বুথের এক সিপিএম কর্মী। জোড়াফুল শিবিরের কর্মীরা আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন বলে অভিযোগ। নওদা থানা এলাকার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে হুমায়ুনকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মী সমর্থকরা। হুমায়ুনকে ‘বিজেপির দালাল’ বলেও আক্রমণ করেন তাঁরা।

Post Views: 69

Continue Reading

Previous: প্রথম দফার ভোটে শিলিগুড়িতে আন্তর্জাতিক প্রতিনিধিদের নজর, কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ
Next: তুফানগঞ্জে বুথ জ্যাম! তৃণমূল-বিজেপির ক্যাম্প ভাঙল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.