Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • তুফানগঞ্জে বুথ জ্যাম! তৃণমূল-বিজেপির ক্যাম্প ভাঙল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

তুফানগঞ্জে বুথ জ্যাম! তৃণমূল-বিজেপির ক্যাম্প ভাঙল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

Online Desk এপ্রিল 23, 2026
tufanganj.png

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: নির্বাচনের দিন উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভার মহিষকুচি ২ গ্রাম পঞ্চায়েত বাকলা এলাকা। সোমবার সেখানকার ৪০ ও ৪১ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ‘বুথ জ্যামিং’-এর অভিযোগ ওঠে। অভিযোগকে কেন্দ্র করে বুথ চত্বরে তৃণমূল কর্মীদের ব্যাপক জমায়েত তৈরি হয়।
বুথ জ্যামিংয়ের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জমায়েত সরাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ শুরু করে। পুলিশের অভিযানে তৃণমূলের অস্থায়ী ক্যাম্পটি ভেঙে দেওয়া হয়। একইসাথে পার্শ্ববর্তী বিজেপির অস্থায়ী ক্যাম্পটিও সরিয়ে দেয় পুলিশ।
ঘটনাস্থলে বর্তমানে প্রচুর চেয়ার-টেবিল ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। এলাকায় পুনরায় বিশৃঙ্খলা এড়াতে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি এখন থমথমে থাকলেও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Continue Reading

Previous: রাজ্যের বিভিন্ন জেলায় গোলমালের খবর, সকাল ১১টা পর্যন্ত কমিশনে ৬৩৫টি নালিশ
Next: ভোট দিয়েই মৃত্যু, SIR-এ পাশ করা পরিবারের একমাত্র ভোটারের

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.