Skip to content
এপ্রিল 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোট দিয়েই মৃত্যু, SIR-এ পাশ করা পরিবারের একমাত্র ভোটারের

ভোট দিয়েই মৃত্যু, SIR-এ পাশ করা পরিবারের একমাত্র ভোটারের

Online Desk এপ্রিল 23, 2026
KESHPUR.png

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হল এক মহিলা ভোটারের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ১২ নম্বর সরিষাখোলা গ্রাম পঞ্চায়েতের ২২৫ দীঘা বুথের বাস ভোটার। মৃত ভোটারের নাম ইসরাতন বিবি (৫৬), স্বামীর নাম লবাব জান আলী, বাড়ি সীমাগেরিয়া গ্রামে।
মৃত ওই মহিলার স্বামী বলেন, “আমাদের ভোটার তালিকায় নাম নেই ৪ জনের শুধু আমার স্ত্রী র নাম ছিল। দীর্ঘদিন এই নিয়ে চিন্তাও করত সে”। তিনি জানান বঙ্গে ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকায় নাম ছিল না পরিবারের। শুধুমাত্র মৃতার নাম ছিল। মৃত ভোটারের নাম ইসরাতন বিবি সহ পুরো পরিবার চরম চিন্তায় ভুগছিলেন বলে জানান পরিবারের লোকের। পরিবারের সদস্য লবাব জান আলী জানান পুলিশ, প্রশাসন তাঁদের নিয়মিত ভতয় দেখাছে। তিনি বলেন, “পুলিশ আমাদের ভয় দেখিয়ে বাংলাদেশ পাঠানোর কথাও বলেছে”। এই ঘটনা প্রবাহের জেরে পরিবারের একমাত্র যোগ্য ভোটারকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান পরিবারের লোকজন। মৃত ভোটার জানান, “সকালবেলায় আমি তাকে নিয়ে ভোট দিতে গিয়েছিলাম, কিন্তু ভোট দেবে বাড়ি ফেরার পথে হঠাৎই মৃত্যু ঘটে”। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাবাসীর মধ্যে।
ওই মৃত ভোটারের বাড়িতে যান কেশপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা। তিনি নির্বাচন কমিশনের কড়া ভাষায় নিন্দা করেন এবং জানান “জ্ঞানেশ কুমারের জ্ঞানচক্ষু কবে খুলবে। আর কত প্রাণ গেলে শান্তি হবে ওনার!” তিনি আর বলেন, “ভোটার তালিকা থেকে পরিবারের চারজনের নাম বাদ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশনার। শুধু ওনার নাম ছিল তাই উনি দীর্ঘ দিন ধরে চিন্তায় ছিলেন”। পরিবারকে সমবেদনা জানিয়েছেন তৃণমূল নেত্রী এবং পরিবারের পাশে থাক্র আশ্বাস দিয়েছেন তিনি।

Post Views: 31

Continue Reading

Previous: তুফানগঞ্জে বুথ জ্যাম! তৃণমূল-বিজেপির ক্যাম্প ভাঙল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী
Next: অন্য দলের প্রার্থীকে ভোট দিলেই পড়ছে বিজেপিতে! চাঞ্চল্যকর অভিযোগ বড়ঞায়, অস্বীকার কমিশনের

সম্পর্কিত গল্প

randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026
modi-bhagwast.png

মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপি-র উপর ক্ষুব্ধ আরএসএস

Online Desk এপ্রিল 23, 2026
convict.jpg

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণের পর খুন, তার পর হোটেলে গা ঢাকা অভিযুক্তের, অবশেষে গ্রেফতার

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026
modi-bhagwast.png

মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপি-র উপর ক্ষুব্ধ আরএসএস

Online Desk এপ্রিল 23, 2026
convict.jpg

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণের পর খুন, তার পর হোটেলে গা ঢাকা অভিযুক্তের, অবশেষে গ্রেফতার

Online Desk এপ্রিল 23, 2026
Untitled.png

কতটা আক্রমণাত্মক এমবাপে বাহিনী? বিশ্ব কাপের জন্য কতটা প্রস্তুত তাঁরা?

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.